বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গাজায় মৃত্যুর মিছিল, বাইডেন বললেন— এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৪ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলায় নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ। বিভিন্ন প্রচেষ্টা সত্ত্বেও যুদ্ধ বন্ধ হয়নি। বরং যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনেই গাজায় চলছে ইসরায়েলি নৃশংসতা।

তবে প্রাণহানি ৪৩ হাজার ছাড়ানোর পর এবার যেন চোখ খুলেছে যুক্তরাষ্ট্রের। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ “অবসান হওয়া উচিত” বলে সোমবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট তার নিজ অঙ্গরাজ্য ডেলাওয়্যারে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দেওয়ার পরে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত মন্তব্যে একথা বলেন।

তিনি বলেন, “আমাদের একটি যুদ্ধবিরতি দরকার। এই যুদ্ধের অবসান হওয়া উচিত।”

বাইডেন আরও বলেন, তিনি নিউ ক্যাসেল শহরের ভোটকেন্দ্র ছেড়ে যাওয়ার পরে যুদ্ধবিরতি প্রচেষ্টার অংশ হিসেবে ফোনে কথা বলবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।