বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

স্ত্রীকে একা রেখে মরতে চান না বলে দু’বার হত্যাচেষ্টা যুক্তরাষ্ট্রের বৃদ্ধের

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মেরিয়ন কাউন্টিতে বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তার ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দু’বার হত্যাচেষ্টার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এ বিষয়ে মেরিয়ন কাউন্টি শেরিফের অফিস থেকে জানানো হয়েছে, অভিযুক্ত স্বামী হেলমুট লকনারকে গত শনিবার গ্রেপ্তার করা হয়েছে।

তার স্ত্রী অভিযোগ করেছিলেন, কিছুদিন আগে তাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করেছিলেন লকনার। এ ঘটনার দুই সপ্তাহ পর স্বামী তাকে আবারও দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালিয়েছেন।

এ বিষয়ে তদন্তকারীদের লকনার জানান, স্ত্রীকে হত্যার পর একই দড়ি দিয়ে তিনি নিজেও আত্মহত্যা করার পরিকল্পনা করেছিলেন। কারণ বয়স হয়ে যাওয়ায় হয়তো শিগগির তিনি মারা যাবেন, এ অবস্থায় তিনি তার স্ত্রীকে একা ছেড়ে যেতে চান না।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবার হত্যাচেষ্টার পর একই কথা স্ত্রীকেও জানিয়েছিলেন লকনার। সেবার তাই স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি তিনি। ভেবেছিলেন, হয়তো এমন ঘটনা আর ঘটবে না।
এদিকে গত শনিবার স্ত্রীকে দ্বিতীয়বার হত্যার চেষ্টা চালান লকনার। সে সময় একটি চেয়ারে বসে টেলিভিশন দেখছিলেন তার স্ত্রী।

পরে পেছন দিক থেকে স্ত্রীর গলায় একটি দড়ি পেঁচিয়ে ধরেন তিনি।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, দড়ি পেঁচিয়ে লকনার যখন শ্বাসরোধ করার চেষ্টা করছিলেন, তখন তার স্ত্রীও পাল্টা লড়াই শুরু করেন। একপর্যায়ে দড়ির ভেতর তিনি তাঁর হাত ঢুকিয়ে দিতে সক্ষম হন। এভাবে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালান লকনারের স্ত্রী। পরে তিনি ৯১১ নম্বরে কল করে পুলিশকে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।