বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মিরপুর-১১ সি ব্লকের এভিনিউ-৫ এর একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আব্দুল খলিল (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মো. খলিল নামে একজন চিকিৎসাধীন অবস্থায় গতকাল (সোমবার) সকালের দিকে হাই-ডিপেন্ডেন্সি ইউনিটে(এইচডিইউ) মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। অন্য ৬ জনের মধ্যে শাহজাহান ৬ শতাংশ দগ্ধ হয়। তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এখনো বাকি পাঁচজনের চিকিৎসা চলছে।

এর আগে রোববার ভোরের দিকে এই আগুনের ঘটনা ঘটে। পরে সকাল ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- আব্দুল খলিল (৪০), মো রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (০৪), সপ্না (২৫) ও শাহ্জাহান(৩৪)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।