বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

‘মিলনের আত্মত্যাগ শিখিয়েছে স্বৈরাচার নিপাত যাবেই’

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে স্বৈরাচার নিপাত যাবেই। এরই ধারাবাহিকতায় আমরা স্বৈরাচার হাসিনারও পতন ঘটিয়েছি।

বুধবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

নূরজাহান বেগম বলেন, যারা গণতন্ত্রের পক্ষে থাকে, গণতন্ত্রের কথা বলে তাদেরই তো আমরা শ্রদ্ধা করব। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনে ডা. মিলন চলে গেছেন কিন্তু দেশবাসী উনাকে স্মরণ করছে। আমরা যেখানেই থাকি, ঘরে বাইরে, আজকের এ দিবসটিকে আমরা মনে রাখি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ডা. মিলন চলে গেছেন, মা তার সন্তানকে হারিয়েছেন। আমি চাই বাংলাদেশের আর কোনো মা যেন তার সন্তানকে না হারান। স্বৈরশাসকের বিরুদ্ধে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও অনেক মায়ের বুক খালি হয়েছে। এই কষ্টটা আর কোনো মায়ের পাওয়া উচিত নয়। কাজেই যার যার জায়গা থেকে দেশটা ভালো থাকুক, আমরা এটাই চাই।

তিনি আরও বলেন, শহীদেরা যে রক্ত আমাদের আন্দোলনে দিয়ে গেছে– কেউ দু’চোখ হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ৫২’র ভাষা আন্দোলন, মিলনের আত্মত্যাগ আমাদের এটা শিখিয়েছে যে স্বৈরাচার নিপাত যাবেই।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেনসহ চিকিৎসক, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।