বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

খিলগাঁওয়ে ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বোন খুন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর খিলগাঁওয়ে ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন ছোট বোন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পশ্চিম নবীনবাগে নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম রুমি আক্তার (৩৫)। অভিযুক্ত ভাই আব্দুস সালাম মাদকাসক্ত বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের আরেক বড় ভাই বাবুল মিয়া আহত হয়েছেন।

এদিকে দিকে গুরুতর আহত অবস্থায় রুমি আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাবি জুলেখা বেগম বলেন, আমার স্বামী আব্দুস সালাম মাদকাসক্ত। তিনি প্রায়ই মাদকের টাকার জন্য আমাকে মারধর করত। আমার স্বামী কোনো কাজকর্ম করতেন না। টাকার জন্য ভাই-বোনদের উপর অত্যাচার করতেন। আজ বিকেলের দিকে মাদকের টাকার জন্য আমাকে মারধর করেন। পরে আমাকে বাঁচানোর জন্য আমার বড় ভাশুর বাবুল মিয়া এগিয়ে এলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এরপর বড় ভাইকে বাঁচাতে ছোট বোন রুমি এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর আহত করেন। পরে আশেপাশের লোকজন আমার স্বামীকে ধরে ঘরে শিকল দিয়ে আটকে রাখেন।

তিনি বলেন, বড় ভাই বাবুল মিয়া গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন আছেন। আমরা বর্তমানে ২৬৫/খ পশ্চিম নবীনবাগ খিলগাঁও এলাকায় ভাড়া থাকি। তার বাড়ি কুমিল্লা জেলার বড়ুয়া থানার হাজীবাড়ী গ্রামে। আমার শ্বশুরের নাম মৃত আবুল হোসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।