বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অ্যালোভেরার যত গুণ

Main Admin
নভেম্বর ৮, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

অ্যালোভেরা বা ঘৃতকুমারী শুধু একটি গাছ নয়, এটি প্রকৃতির অন্যতম নিয়ামক। শত বছর ধরে এটি ওষুধ, সৌন্দর্যচর্চা ও ত্বকের যত্নে ব্যবহার হয়ে আসছে। নিয়মিত অ্যালোভেরা ব্যবহার শরীরের ভেতর ও বাইরে দু’দিক থেকেই উপকার এনে দেয়। চলুন জেনে নেওয়া যাক অ্যালোভেরার বিভিন্ন গুণ

ত্বকের যত্নে

অ্যালোভেরা জেল ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং রোদে পোড়া বা পুড়ে যাওয়া ত্বক দ্রুত সারিয়ে তোলে। এতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ব্রণ, দাগ, র‍্যাশ কমাতে সাহায্য করে। ত্বককে করে উজ্জ্বল ও মসৃণ।

চুলের যত্নে

অ্যালোভেরা চুলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। এটি মাথার ত্বক পরিষ্কার রাখে, খুশকি কমায় এবং চুলের গোড়া মজবুত করে। নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার চুল পড়া রোধে কার্যকর।

হজমে সহায়ক

অ্যালোভেরা জুস হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এতে থাকা এনজাইম খাদ্য ভাঙতে সহায়তা করে এবং গ্যাস, কোষ্ঠকাঠিন্য বা এসিডিটির সমস্যা দূর করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

অ্যালোভেরায় অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি, ও ই থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি শরীরে টক্সিন জমা কমায় এবং কোষ পুনর্গঠনে সাহায্য করে।

ক্ষত সারাতে ও প্রদাহ কমাতে

অ্যালোভেরা জেল ক্ষতস্থানে লাগালে ব্যথা ও জ্বালাপোড়া কমে, দ্রুত নতুন কোষ গঠন হয়। তাই এটি প্রাকৃতিক ফার্স্ট-এইড উপাদান হিসেবেও পরিচিত।

তবে অতিরিক্ত অ্যালোভেরা জুস খেলে পেটের সমস্যা হতে পারে। তাই পরিমিতভাবে ব্যবহার করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।