বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

ন্যায়বিচারের দাবিতে নোয়াখালীর মানববন্ধন

Main Admin
নভেম্বর ২০, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

চলমান কপ–৩০ সম্মেলনকে সামনে রেখে ‌‘জলবায়ু ন্যায়বিচার, নির্গমন হ্রাস ও মানবাধিকার সুরক্ষা’-এর দাবিতে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জলবায়ু–প্রভাবিত বিভিন্ন জেলায় আয়োজিত ধারাবাহিক কর্মসূচির চূড়ান্ত পর্ব হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রানের আয়োজনে মানববন্ধনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশার নাগরিকরা অংশ নেন। তারা জলবায়ু পরিবর্তনের কারণে জীবন, পানি, খাদ্য, স্বাস্থ্য ও মর্যাদার মতো মৌলিক অধিকার হরণের প্রতিবাদ জানিয়ে উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়িত্ব বিবেচনায় কার্যকর জলবায়ু অর্থায়ন, ক্ষতিপূরণ এবং নির্গমন হ্রাসের জোর দাবি জানান। অংশগ্রহণকারীরা জলবায়ুসংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রানের ফিল্ড কর্ডিনেটর মাহমুদুল হাসান লোমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সমতটত থিয়েটারের শিল্পী সিনথিয়া নূর কথা, বন্ধুসভার সভাপতি উম্মে ফারহীন রিমু, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রেড ক্রিসেন্টের রিসোর্স অ্যান্ড মোবিলাইজেশন হেড মো. আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে।এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঐক্যবদ্ধভাবে সরকারকে জলবায়ু কূটনীতিতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার প্রশ্নটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ মানবন্ধনে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।