দেশের তরুণ প্রজন্মের ফটোগ্রাফি ও ব্র্যান্ড প্রমোশনে নতুন মাত্রা যোগ করা এক পরিচিত মুখ— Misrat Mumu। “Visual Poetry By Mumu” নামেই তিনি বেশি পরিচিত। ক্যামেরার লেন্সে মুহূর্তকে কাব্যে রূপ দেওয়ার অদ্ভুত দক্ষতা তাকে এনে দিয়েছে ব্যাপক পরিচিতি।
ফ্যাশন ফটোগ্রাফি, ব্র্যান্ড শুট, লাইফস্টাইল কনটেন্ট— প্রতিটি ক্ষেত্রেই নিজের বিশেষ ভিজ্যুয়াল স্টাইল তৈরি করতে সক্ষম হয়েছেন মুমু। আলো–ছায়ার মেলবন্ধন, ফ্রেমে নান্দনিকতা এবং নিখুঁত কালার গ্রেডিং তার কাজকে আলাদা করে তোলে অন্যদের থেকে।
শুরুটা ছিল খুবই সাধারণ। একটি পুরোনো ক্যামেরা নিয়ে ছবি তুলতে তুলতেই তিনি আবিষ্কার করেন— প্রতিটি হাসি, প্রতিটি ভঙ্গিমা একেকটি গল্প। ধীরে ধীরে সেই গল্পগুলোই পরিণত হয়েছে তার প্রতিষ্ঠিত ব্র্যান্ড Visual Poetry By Mumu–তে। বর্তমানে অনেক জনপ্রিয় ব্র্যান্ডের ফটোশুট ও প্রমোশনাল কনটেন্টের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
মুমু বলেন,
“ফটোগ্রাফি আমার কাছে শুধু ছবি তোলা নয়—এটা অনুভূতি ধরে রাখা। আমি চাই আমার প্রতিটি ছবিকে যেন মানুষ ‘দেখে’ নয়, ‘মনে’ অনুভব করে।”
মডেল, উদ্যোক্তা, ব্র্যান্ড— অনেকে তার কাজের নিয়মিত ক্লায়েন্ট। তাদের ভাষায়, মুমুর ছবি শুধু পণ্যকে তুলে ধরে না, বরং পণ্যের গল্পটিকে জীবন দেয়।
ফটোগ্রাফির পাশাপাশি তিনি কাজ করছেন Brand Promotion নিয়েও। ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা ব্যবহার করে ব্র্যান্ডকে সঠিকভাবে উপস্থাপন করার কৌশল শেখাচ্ছেন নতুন উদ্যোক্তাদের।
বর্তমানে তিনি বেশি মনোযোগ দিচ্ছেন প্রফেশনাল লাইটিং, অ্যাডভান্সড ফটোগ্রাফি ও ব্র্যান্ড স্টোরিটেলিং শেখাতে। ভবিষ্যতে নিজের একটি পূর্ণাঙ্গ স্টুডিও ও ট্রেনিং অ্যাকাডেমি গড়ে তোলাই তার লক্ষ্য।
মুমুর কথায়,
“আমরা যারা সৃষ্টিশীল মানুষ—তারা ছবি, রং, আলো, ফ্রেম নিয়েই বাঁচি। আমি চাই আমার কাজ আরও অনেক তরুণকে অনুপ্রেরণা দিক সৃজনশীল পথে হাঁটতে।”

