পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এনসিপির নির্বাচনী থিম সং উদ্বোধন

Sun this Ja ham
জানুয়ারি ২৪, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

মাদুর পেতে নির্বাচনী থিম সং উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার রাজধানীর শাহবাগ মোড়ে এ থিম সং উদ্বোধন করা হয়। থিম সং উদ্বোধন করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এসময় তিনি বলেন, যেখানে আমাদের জন্ম ও বেড়ে ওঠা, সেখান থেকেই আমরা থিম সং উদ্বোধন করতে চেয়েছি। কোনো ফাইভ স্টার হোটেলে গিয়ে এই আয়োজন করিনি।

তিনি আরও বলেন, আমরা চাই আমাদের প্রতিটি আয়োজনে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ থাকুক। সে লক্ষ্যেই সাদামাটা পরিবেশে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, যাতে সবাই সহজে অংশ নিতে পারেন।

আসিফ মাহমুদ বলেন, সমাজের সব স্তরের নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। এমন কোনো জায়গায় অনুষ্ঠান করা হয়নি, যেখানে সাধারণ মানুষের প্রবেশ সীমিত। আজকের এই আয়োজনে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।