আমার আইডির নাম সাফা মারওয়া
পেইজের নাম : Safa Collection
১. নিজের সম্পর্কে একটু বলুন। আপনার উদ্যোগের নাম কী এবং কী ধরনের পণ্য/সেবা নিয়ে কাজ করছেন?
উত্তর : আমি রুপা। আমার আইডির নাম সাফা মারওয়া। আমি HSC পর্যন্ত পড়া- শুনা করেছি।আমার একটি ছোট্ট অনলাইন ভিত্তিক ব্যবসা আছে। আমার উদ্যোগ এর নাম Safa Collection.আমি মূলত কস্মেটিক্স, ইণ্ডিয়ান জুয়েলারি,চায়না জুয়েলারি,পোশাক সমগ্র ইত্যাদি নিয়ে কাজ করছি।
২. উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছেন? কবে থেকে আপনার উদ্যোক্তা যাত্রা শুরু?
উত্তর : উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা আমি নিজেই হয়েছি। আমি ছোট থেকেই চাইতাম কিছু একটা করার। আমার উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু ২০২০ সাল থেকে।
৩. ব্যাবসা শুরু করার পেছনের গল্পটা কী?
উত্তর : আমরা সবাই জানি ২০২০ সালে আমাদের দেশে মহামারি করনা এসেছিল। তখন ব্যাবসা-বাণিজ্য ঝুঁকির মধ্যে পরে ছিল। চারদিকে লকডাউন।
এই মুহূর্তেই আমার মাথায় একটি চিন্তা আসলো। কেননা ঘরে বসে মানুষের প্রয়োজনীয় প্রোডাক্ট বিক্রি করি। পরবর্তীতে যে কথা সেই কাজ। এভাবেই আমার পেজ Safa Collection এর যাত্রা শুরু হয়।
৪. প্রথম বিনিয়োগ কত ছিল? কি পরিমান মুলধন নিয়ে ব্যাবসা শুরু করেছিলেন?
উত্তর : মাত্র ১০০০ হাজার টাকা নিয়ে ব্যাবসা শুরু করেছিলাম।
৫. আপনার পণ্যের বিশেষত্ব কী? নতুন কোন পণ্য বা সেবা নিয়ে কাজ করছেন কি?
উত্তর : আমার পণ্যগুলো সম্পূর্ণ অথেন্টিক স্কিন কেয়ার প্রোডাক্ট। ইন্ডিয়ান জুয়েলারি, চায়না থেকে আনা প্রোডাক্ট আমরা সেল করে থাকি।
৬. শুরুতে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন?
উত্তর : ব্যাবসার শুরুতে অনেক কিছুই বুঝতাম না কিভাবে প্রাইসিং করবো, কিভাবে প্যাকেজিং করবো, অনলাইন এ সবাইকে কিভাবে বুঝবো আমার পণ্য এর কোয়ালিটি বেস্ট। এই ধরনের বেশ কিছু চ্যালেঞ্জ এর সম্মুখীন হতে হয়েছিল।
৭. কার সমর্থন বেশি পেয়েছেন?
উত্তর: সব চেয়ে বেশি স্বামী এবং মা এর সমর্থন এর পাশাপাশি বন্ধুরা ও অনেক উৎসাহ দিয়েছে।
৮. কোন সংগঠনের সহায়তা পেয়েছেন? তাহলে তাদের সম্পর্কে একটু বলুন, যেন অন্য উদ্যোক্তারাও উপকৃত হয়।
উত্তর :অনলাইন প্ল্যাটফর্ম গ্রুপ এ নিজের একটা পরিচিতি তৈরি করার জন্য ফেসবুকের গ্রুপ “কেরানীগঞ্জ অনলাইন প্লাটফর্ম” এর অনেক সহায়তা পেয়েছি। গ্রুপটি পরিবার মূলত নারী উদ্যোক্তাদের জন্য একটা দারুণ সংঘঠন। এই গ্রুপটিতে রেগুলার এক্টিভিটি বজায় রাখলে তারা অনেক সহায়তা করেন নিজের পরিচিতি বাড়াতে।
৯. কঠিন সময়ে নিজেকে মোটিভেটেড রাখেন কীভাবে?
উত্তর : কঠিন সময়ে আমি নিজের লক্ষ্য ও স্বপ্নের কথা মনে করি। গ্রাহকদের সন্তুষ্টি এবং পরিবারের উৎসাহ আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
১০. উদ্যোক্তা জীবনের সবচেয়ে বড় সাফল্য কোনটি? আপনার সবচেয়ে বড় শক্তি কী?
উত্তর : গ্রাহকদের আস্থা ও ভালোবাসা অর্জন করাকেই আমি সবচেয়ে বড় সাফল্য মনে করি। একজন উদ্যোক্তা হিসেবে আমার সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য্য, সততা ও নিত্যনতুন শেখার আগ্রহ।
১১. এমন কোনো ব্যর্থতা আছে যা থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন?
উত্তর : অনেক সময় প্রত্যাশামতো বিক্রি হয়নি, কিছু সিদ্ধান্ত ভুল ছিল, কিছু পরিকল্পনা সফল হয়নি। তবে প্রতিটি ব্যর্থতা আমাকে নতুন শিক্ষা দিয়েছে। আমি বিশ্বাস করি ব্যর্থতা সফলতার বিপরীত নয়, বরং সফলতারই একটি অংশ।
১২. এমন কোনো ঘটনা বলুন যা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে?
উত্তর : আমাদের প্রোডাক্ট প্রায়শই দেশের বাইরে যায়। ক্লায়েন্টরা নিজেদের জন্য বা কোন উৎসবে নিজেদের পরিবারের জন্য কিছু অর্ডার করেন এবং আমাদের বিশ্বাস করে অগ্রিম ফুল পেমেন্ট করে দেন তখন সেটি আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে।আবার যখন কোনো গ্রাহক পণ্য পেয়ে সন্তুষ্ট হয়ে আবার অর্ডার করেন বা অন্যদের কাছে আমার উদ্যোগের প্রশংসা করেন সেটাও অনেক ইন্সপায়ারিং আমাদের জন্য।
১৩. কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য কীভাবে বজায় রাখেন?
উত্তর : সময় ব্যবস্থাপনার মাধ্যমে আমি কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করি।সব সময় যে ঠিকঠাক হয় তাও না। তবে নির্দিষ্ট সময় ভাগ করে কাজ করলে দুই দিকই সুন্দরভাবে সামলানো সম্ভব হয়।
১৪. বর্তমান প্রেক্ষাপটে চাকরি না করে ব্যাবসা, কোনটা বেশি বাস্তব?
উত্তর : আমার মতে, চাকরি এবং ব্যাবসা— দুটোরই গুরুত্ব রয়েছে। তবে বর্তমান সময়ে দক্ষতা, আগ্রহ, পরিকল্পনা ও পরিশ্রম থাকলে ব্যাবসাও একটি বাস্তবসম্মত এবং সম্ভাবনাময় পেশা হতে পারে।
১৫. ছোটোবেলায় কী হওয়ার স্বপ্ন দেখতেন?
উত্তরঃ ছোটোবেলায় স্বপ্ন ছিল বড় হয়ে ব্যাংকে জব করবো। হয়েছি উদ্যোক্তা।
১৬. আপনার ব্যবসার সবচেয়ে মজার অভিজ্ঞতা কী?
উত্তর : প্রথমে অনলাইনে অর্ডার করতে ভয় পায় অনেক ক্লাইন।পরে আমাদের সার্ভিস দেখে রেগুলার কাস্টমার হয়ে যায়।
১৭. ভবিষ্যৎ পরিকল্পনা কী? আগামী ৫ বছরে আপনার ব্যবসাকে কোথায় দেখতে চান?
উত্তর : ভবিষ্যতে Safa Collection কে একটি সুপরিচিত পেজ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই ইন্স শা আল্লাহ।
১৮. যারা এখন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য আপনার বার্তা কী?
উত্তর : স্বপ্ন দেখুন।তবে তার আগে যে বিষয়ে কাজ করতে চাইছেন তার সম্পর্কে বিস্তারিত জানুন, সেই পণ্যের বাজার সম্পর্কে জানুন, ছোট পরিসরে শুরু করুন, সততার সঙ্গে কাজ করুন এবং ধৈর্য্য ধরুন। দ্রুত সফল হওয়ার চিন্তা না করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে হবে।সততা, পরিশ্রম এবং নিয়মিত শেখার মানসিকতা থাকলে সফলতা একদিন আসবে।

