পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ফাতেমা বেগম: উদ্যোক্তা’র জীবনের গল্প

পত্রিকার পাতা ডেস্ক
আগস্ট ১০, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আমার নাম: ফাতেমা বেগম
পেইজের নাম: Fatema’s Creation

আমি কোথা থেকে কাজ করছি?
আমি ঢাকা থেকে কাজ করছি। আমার উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও এসএমই নারী উদ্যোক্তাদের জন্য স্বল্প খরচে শপের শেলফ ভাড়া দিয়ে তাদের ব্যবসা পরিচালনার সুযোগ করে দিচ্ছি।একজন এসএমই উদ্যোক্তার অফলাই শপ থাকলে তাঁর অনলাইন বিজনেস করতে অনেক সুবিধা হয়।ক্রেতাদের কাছে একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়।

১. আপনার উদ্যোগ শুরু করার পেছনে আপনার ব্যক্তিগত গল্পটা কী?

আমি ২০০১ সালে যখন কাজ শুরু করি তখন নিজের তৈরি পন্য বিভিন্ন দোকানে দিতাম।যে পরিমান কষ্ট হতো পারিশ্রমিক তার চেয়ে কম হয়ে যেতো।তারপর নিজে একটা দোকান ভাড়া নিতে চেয়ে সেখান থেকে ফিরে এসেছি।যে পরিমান ভাড়া এবং ডাউন পেমেন্ট চেয়েছে তা একজন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার পক্ষে ভাড়া নেয়া সম্ভব নয়। পাশাপাশি অনেক নারী উদ্যোক্তাকে দেখেছি, যাদের ভালো পণ্য আছে কিন্তু নিজস্ব দোকান নেওয়ার সামর্থ্য নেই। সেই সমস্যার সমাধান করতেই এই উদ্যোগ শুরু করেছি, যাতে অল্প খরচে তারা একটি শোরুমে নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারেন।পাশাপাশি আমি ও শোরুমে আমার নিজের তৈরি পন্য রেখে বিজনেস পরিচালনা করতে পারি।

২. প্রথম যে বাধার মুখে পড়েছিলেন, সেটি কী?

অনেকে শুরুতে এই ব্যবসার ধারণাটি বুঝতে পারেননি। অনেকেই ভাবতেন, শুধু শেলফ ভাড়া দিয়ে ব্যবসা সফল হবে না। কিন্তু উদ্যোক্তাদের ইতিবাচক সাড়া আমাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।

৩. বছরজুড়ে ব্যবসা ধরে রাখার কৌশল কী?

নিয়মিত নতুন উদ্যোক্তা যুক্ত করা, তাদের পণ্যের প্রচারণায় সহযোগিতা করা এবং ক্রেতাদের জন্য একই জায়গায় বিভিন্ন ধরনের মানসম্মত পণ্য নিশ্চিত করা।সততা, পরিশ্রম এবং মানসম্মত পন্য আমাদের মূল কৌশল।

৪. একজন নারী উদ্যোক্তা হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা ছিল?

সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মানুষের আস্থা অর্জন করা। নতুন একটি ব্যবসায়িক ধারণাকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলা সহজ ছিল না।

৫. প্রথম উদ্যোক্তা যুক্ত হওয়ার অনুভূতি কেমন ছিল?

প্রথম উদ্যোক্তা যখন আমাদের ওপর বিশ্বাস রেখে তার পণ্য শোরুমে রাখলেন, তখন মনে হয়েছিল আমাদের স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। সেই মুহূর্তটি আজও অনেক অনুপ্রেরণা দেয়।

৬. আপনার পেজকে আলাদা করে চেনানোর জন্য কোন বিষয়টিকে গুরুত্ব দেন?

আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা এবং নারী উদ্যোক্তাদের জন্য একটি নিরাপদ ও সহযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশ তৈরি করা।

৭. নতুন উদ্যোক্তাদের কোন ভুলটা না করতে বলবেন?

শুরুতেই বড় লাভের চিন্তা না করে নিজের ব্র্যান্ড ও ক্রেতার বিশ্বাস তৈরিতে মনোযোগ দিন।

৮. কাজের দায়িত্ব কীভাবে সামলান?

পরিকল্পনা অনুযায়ী কাজ ভাগ করে করি এবং প্রতিটি উদ্যোক্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি, যাতে সবাই সমানভাবে সহযোগিতা পান।

৯. আত্মবিশ্বাস গড়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করেছে কে?

আমার পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং আমাদের সঙ্গে যুক্ত নারী উদ্যোক্তাদের বিশ্বাস ও সফলতাই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে।

১০. সোশ্যাল মিডিয়া আপনার ব্যবসায় কতটা ভূমিকা রেখেছে?

সোশ্যাল মিডিয়া আমাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা ও ক্রেতাদের কাছে খুব সহজে পৌঁছানো সম্ভব হয়েছে।

১১. কখনো কি মনে হয়েছে “আর পারছি না”?

হ্যাঁ, এমন সময় অনেকবারই এসেছে। কিন্তু যখন দেখি আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে একজন উদ্যোক্তা নিজের ব্যবসায় এগিয়ে যাচ্ছেন, তখন নতুন করে কাজ করার শক্তি পাই।

১২. আপনার সাফল্যের পেছনে পরিবারের ভূমিকা কেমন?

পরিবারের মানসিক সমর্থন ও উৎসাহ আমাকে সবসময় এগিয়ে যেতে সাহস দিয়েছে।

১৩. ভবিষ্যৎ স্বপ্ন কী?

বাংলাদেশের প্রতিটি জেলায় এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে ক্ষুদ্র ও এসএমই নারী উদ্যোক্তারা স্বল্প খরচে ব্যবসা করার সুযোগ পাবেন।

১৪. যারা ঘরে বসে কাজ জানে কিন্তু সাহস পায় না, তাদের জন্য এক লাইনের বার্তা।

“নিজের স্বপ্নকে ছোট ভাববেন না—একটি ছোট শুরুই একদিন বড় সফলতার গল্প হয়ে উঠতে পারে।”

১৫. আপনার কাছে সাফল্য কী?

আমার কাছে সাফল্য শুধু নিজের ব্যবসা বড় করা নয়, বরং আরও বেশি নারী উদ্যোক্তাকে স্বাবলম্বী হতে সাহায্য করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।