বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন ‘নতুন কূটচাল’: সারোয়ার তুষার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

শেখ হাসিনার নতুন পাসপোর্টের জন্য আবেদনের খবরকে তাঁর ‘নতুন কূটচাল’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার। তিনি বলেছেন, বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।

আজ সোমবার শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন সারোয়ার তুষার।

এনসিপির এই নেতা বলেন, ‘রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য নতুন পাসপোর্টের আবেদন করেছেন। কিন্তু আমরা রয়টার্সের প্রতিবেদনে দেখতে পেলাম যে সেখানে শেখ হাসিনার পক্ষ হয়ে একটি ফার্ম আবেদন করেছে তাঁর পাসপোর্ট দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের মিডিয়ায় এই তথ্যটি একটু ভিন্নভাবে আসছে। আমরা মনে করি, যদি শেখ হাসিনা আবেদন করেও থাকেন, এটি তাঁর একটি নতুন কূটচাল মাত্র।’

সারোয়ার তুষার বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর মামলার রায় হয়েছে। আত্মসমর্পণ কিংবা আপিলের জন্য নির্ধারিত সময়ও পেরিয়ে গেছে। এর মধ্যে তিনি কোনো আবেদন করেননি। এখন তাঁকে বাংলাদেশে ফিরতে হলে ভারতকে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তর করতে হবে। দেশে ফেরার পর তাঁর সাজা কার্যকর হবে।

তিনি আরও বলেন, পাসপোর্ট কিংবা ট্রাভেল পাসের আবেদন করে শেখ হাসিনা সময়ক্ষেপণ করছেন। এনসিপি এটিকে একধরনের কূটচাল বলে মনে করে।

সারোয়ার তুষারের ভাষ্য, শেখ হাসিনা বাংলাদেশে আসতে চান, কিন্তু সরকার তাঁকে আসতে দিতে চায় না—এমন একটি ধারণা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। বাস্তবে শেখ হাসিনা ভারত সরকারের হেফাজতে রয়েছেন। এ ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের সরকারের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হওয়া উচিত।

এনসিপির এই নেতা বলেন, পত্রিকার সংবাদ অনুযায়ী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার আগ্রহ দেখিয়ে থাকলে বাংলাদেশ সরকারের উচিত ভারতকে তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানানো। তাঁর ভাষায়, বাংলাদেশে ন্যায়বিচারের পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে। তাই এ বিষয়ে ভারত সরকারের কোনো ধরনের টালবাহানা করা উচিত নয়। তিনি বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশকে ভারতের সঙ্গে ‘ডিল’ করতে হবে, শেখ হাসিনার সঙ্গে নয়।

সারোয়ার তুষার আরও বলেন, বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে ভারত সরকারকে লিখিতভাবে জানানো উচিত বাংলাদেশ সরকারের। এ নিয়ে কোনো ধরনের টালবাহানা করা উচিত নয়। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে ভারতের সরকারের সঙ্গেই আলোচনা করতে হবে।

এ ছাড়া দেশে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিচার হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগের বিষয়ে একটি সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান এনসিপির এই নেতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।