বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি’র পাল্টাপাল্টি কর্মসূচিতে দুই গ্রুপের দুই র‌্যালি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন

গিয়াস উদ্দিন সরদার
নভেম্বর ৯, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!


পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি’র পাল্টাপাল্টি কর্মসূচিতে দুই গ্রুপের দুই র‌্যালি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভাঙ্গুড়া উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে কর্মসূচি ও র‌্যালি করেছেন। বিএনপি দলের নেতাকর্মীদের আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন কে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। বিএনপির মধ্যে এমন বিভক্তি কেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় রাজনৈতিক সচেতন মহল ও সাধারণ মানুষ।

রবিবার ৮ নভেম্বর ভাঙ্গুড়া উপজেলায় পৃথক পৃথক সময়ে দুটি র‌্যালি অনুষ্ঠিত হয়।
প্রথম বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন ও সদস্য সচিব জাফর ইকবাল হিরোকের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। এতে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময়ে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক সরদার, যুগ্ন আহবায়ক মোঃ আলতাব হোসেন খান, সাবেক কৃষক দলের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েক মোঃ আবু সায়েম,
কৃষক দলের সভাপতি মোঃ আখিরুজ্জামান মাসুম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুব আলম সরদার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান খোকন, দিলপাশার ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ লিয়াকত হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোঃ সজীব খান, বিএনপি নেতা আসন্ন দিলপাশার ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবির, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল ওহাব প্রাঃ, বিএনপি নেতা মোঃ শহিদুল ইসলাম মেম্বার, বিএনপির নেতা মোঃ আব্দুল করিম সরদার, বিএনপি নেতা মোঃ বাবলু সরদার, বিএনপি নেতা, আসন্ন পার-ভাঙ্গুড়া ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামীম হোসেন, ছাত্র নেতা মোঃ শামীম হোসেন, পৌর ছাত্র দলের আহবায়ক মোঃ পিন্টু, ছাত্রদলের সদস্য সচিব মোঃ লিখন সরকার প্রমূখ।
অন্যদিকে- একই দিন বিকাল ৪ টার দিকে ভাঙ্গুড়া পৌর বিএনপি’র সভাপতি মোঃ রফিকুল ইসলাম কমিশনারের নেতৃত্বে আরেকটি র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম বরাত, যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা, সাবেক বিএনপি নেতা রোমিও, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ, সাবেক পৌর বিএনপি যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম টিটু, ভাঙ্গুড়া সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ সামছুল আলম, সাংগঠনিক সম্পাদক বারি, পৌর সভার ৯ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মতিউর রহমান প্রাঃ, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, বিএনপি নেতা মোঃ বকুল সরকার,বিএনপি নেতা মোঃ সাগর আহমেদ ও ছাত্রদলের নেতা মোঃ সেলিম হোসেন সহ বিএনপির বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দুটি পৃথক কর্মসূচি পালন কে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম হয়েছে,কেন একই দলের নেতাকর্মীরা একই দিনে একসঙ্গে কর্মসূচি পালন করতে পারলেন না? তা নিয়ে সাধারণ জনগণের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিবসেও দলীয় নেতাকর্মীদের পৃথক অবস্থান স্থানীয় পর্যায়ে বিএনপির সাংগঠনিক ঐক্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকেই।

স্থানীয় সুশীল সমাজের কয়েক জন ব্যক্তি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। দলের সব নেতাকর্মীই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বলে নিজেদের দাবি করেন। তাহলে একই দলের মধ্যে এমন গ্রুপিং, বিভক্তি ও নেতৃত্বের দূরত্ব কেন? জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে সবাই মিলে একটি কর্মসূচি পালন করলে দলের সাংগঠনিক শক্তি ও ঐক্যের বার্তা সাধারণ মানুষের কাছে আরও ইতিবাচকভাবে পৌঁছাইত।

ভাঙ্গুড়া বিএনপির এই অভ্যন্তরীণ গ্রুপিং ও বিভক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকই। তাদের মতে একটি রাজনৈতিক দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ঐক্যের বিকল্প নেই।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক দল হিসেবে বিএনপির তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জাতীয় ও দলীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে নেতাকর্মীদের সম্মিলিত অংশগ্রহণ দলের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে অনেক সহায়ক ভূমিকা রাখে। বিপরীতে, একই দলের নেতাদের পৃথক কর্মসূচি ও অবস্থান সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। দীর্ঘদিন এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে দলের সাংগঠনিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তবে পৃথক কর্মসূচি পালনের পেছনে সংশ্লিষ্ট নেতাদের নিজস্ব বক্তব্য বা ব্যাখ্যা জানা যায়নি।
ভাঙ্গুড়া উপজেলা বিএনপির এই বিভক্তির বিষয়ে উপজেলা ও পৌর বিএনপির দায়িত্বশীল নেতাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে প্রকাশ করা হবে।

সব মিলিয়ে ভাঙ্গুড়ার রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার বিষয়-একই আদর্শের অনুসারী হয়েও কেন বিএনপির নেতাকর্মীরা পৃথক বলয়ে অবস্থান করছেন? তৃণমূলের নেতাকর্মীরাও সাধারণ মানুষের প্রত্যাশা, ব্যক্তিগত মতপার্থক্য, নেতৃত্বের দূরত্ব ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে বৃহত্তর দলীয় স্বার্থে ভাঙ্গুড়া বিএনপি আবারও ঐক্যবদ্ধ হবে।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধি।
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
৮ নভেম্বর ২০২৬

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।