বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

সোনারগাঁয়ে গাছবোঝাই ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট

তারেক হাসান চৌধুরী
নভেম্বর ১৮, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

সোনারগাঁয়ে গাছবোঝাই ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট

তারেক হাছান চৌধুরী,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছবোঝাই একটি ট্রাক উল্টে মহাসড়কে ছড়িয়ে পড়ায় প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোগরাপাড়া চৌরাস্তায় চট্টগ্রামগামী লেনে গাছবোঝাই ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা গাছগুলো মহাসড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। এতে ওই লেনে যান চলাচল বাধাগ্রস্ত হয়। একপর্যায়ে যানবাহনের ধীরগতি থেকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, যা প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

হঠাৎ এ যানজটের কারণে মহাসড়কে চলাচলকারী যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। পাশাপাশি পরিবহন চালকরাও পড়েছেন চরম দুর্ভোগে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।