বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে ইউনিয়ন জামায়াত নেতার পদত্যাগ :

সাইফুল ইসলাম
নভেম্বর ২০, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে ইউনিয়ন জামায়াত নেতার পদত্যাগ :

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ।

আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলন পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ বলেন, আমাকে এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেয়া হয়েছিল। তবে আমি তিন মাস আগে আমার দায়িত্বশীলদের বলেছিলাম আমি এ দায়িত্ব পালন করতে অপারগ এবং আমি পদত্যাগ করলাম।

তবে এ বিষয়টি এলাকার সাধারণ মানুষ না জানায় আমি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানালাম। আমি আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলাম কান্দি ইউনিয়ন সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম।

তিনি আরও বলেন, আমার উপর কোন চাপ নেই, কোন ভয়ভীতিও নেই। আমি নিজ থেকেই পদত্যাগ করলাম। এই দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তাই নিজ সিদ্ধান্তে সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম।

গোপালগঞ্জ জেলা জামাতের আমির রেজাউল করিম বলেন, মো. আবুল কালাম জমায়াতে ইসলামীর নীতি ও আদর্শ মেনে রাজনীতি করতে পারছেন না। তিনি দলের একটি ক্ষুদ্র ইউনিটের দায়িত্ব পালন করছিলেন। সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিষয়টি আমি জানতে পেরেছি। তারপর খোঁজ নিয়ে যতদূর জানতে পেরেছি তিনি মৌখিকভাবে ওই ইউনিয়নের সভাপতি ছিলেন। তাই দলের গঠনতান্ত্রিকভাবে পদত্যাগের প্রয়োজন পড়বে না বলে মন্তব্য করেন জেলা আমির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।