বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটির ‘ওপেন ডে’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

 

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক এক সেমিনার রাজধানী ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

দেশটির বিশ্ব বিখ্যাত ম্যাককুয়ারি ইউনিভার্সিটি আয়োজিত বার্ষিক ‘ওপেন ডে’ অনুষ্ঠানে শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশ নেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ার বাণিজ্য ও বিনিয়োগ কমিশনের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ডিরেক্টর মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, মানসম্পন্ন শিক্ষা এবং গবেষণার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয় শীর্ষ পছন্দের একটি হতে পারে।

মোস্তাফিজুর রহমান বলেন, ম্যাককুয়ারি ইউনিভার্সিটির ওপেন ডে-র মতো ইভেন্টগুলো বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরার মধ্য দিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক যাত্রায় সহায়ক হতে পারে।

ম্যাককুয়ারি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ডক্টর আমান উও, সিনিয়র কান্ট্রি ম্যানেজার আলকায়েত হোসেন, বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সমন্বয়কারী মো. মাজাদুল আলম এবং ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে নেতৃত্ব, কর্মদক্ষতা কর্মসংস্থান-সহ অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে শিক্ষাবৃত্তি এবং একাডেমিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।