বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আবাসন নয়, এশিয়ান গেমসে মাঠের পারফরম্যান্সেই নজর সালাহ উদ্দীনের

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সেপ্টেম্বরের শেষেই এশিয়ান গেমসের ক্রিকেট খেলতে জাপান যাচ্ছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে ক্রিকেটাররা কোথায় থাকবেন এবং কী ধরনের সুযোগ-সুবিধা পাবেন, তা নিয়ে আলোচনা চলছে। তবে বাংলাদেশের এশিয়ান গেমস ক্রিকেট দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কাছে আবাসন বড় কোনো বিষয় নয়।

জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেসিএ) প্রধান নির্বাহী নাওকি অ্যালেক্স মিয়াজি কদিন আগে জানিয়েছিলেন, ক্রিকেটের দলগুলো নিজেদের পছন্দমতো হোটেল বেছে নিতে পারবে। আজ সংবাদ সম্মেলনে হোটেল ব্যবস্থাপনা নিয়ে সালাহ উদ্দীন বলেন, ‘আমরা তো অন্যান্য সময় খেলতে যাই। অনেক সুবিধা পাই। অনেক সময় তো ভালো ফল করি না। থাকাটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার না। আমরা দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। আমরা ভালো খেলব।’

এশিয়ান গেমস শুরুর আগেই জাপানের আবাসন সংকট আলোচনায় এসেছে। এবার কোনো প্রচলিত অ্যাথলেটস ভিলেজ থাকছে না। খেলোয়াড়দের জন্য হোটেল, ক্রুজশিপ ও অস্থায়ী কনটেইনার ধাঁচের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। তবে আবাসন ব্যবস্থার চেয়ে মাঠের পারফরম্যান্সেই বেশি মনোযোগী সালাহ উদ্দীন।

এশিয়ান গেমস ক্রিকেটের প্রধান কোচ বলেন, ‘খেলাটাই আমাদের মুখ্য। চ্যালেঞ্জ থাকবেই সব জায়গায়। তবে থাকাটা আমার কাছে খুব বেশি মুখ্য বিষয় না। আমার কাছে মুখ্য বিষয় যে আমরা একটা জায়গায় খেলতে যাচ্ছি। একটা দেশের প্রতিনিধিত্ব করছি। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা যেন সেখানে খেলাটার দিকেই তাকিয়ে থাকি।’

লিটন দাসকে অধিনায়ক করে গত ২ সেপ্টেম্বর এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ। অধিনায়কের সঙ্গে ব্যাটিং লাইনআপে আছেন তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। স্পিন বিভাগে লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের সঙ্গে আছেন শেখ মেহেদী হাসান। মেহেদীর ব্যাটিংও কার্যকর হয়ে উঠতে পারে। পেস বোলিং বিভাগে আছেন মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।

এশিয়ান গেমসের জন্য জাতীয় দল পাঠানোর ব্যাখ্যায় সালাহ উদ্দীন বলেন, ‘যেটা আমি বলব যে আসলে প্রথমে আমাদের এখানে এইচপি দল দেওয়ার কথা ছিল। তবে যখন দেখেছি যে অন্যান্য দলগুলো তো তাদের পুরো জাতীয় দল পাঠাচ্ছে, তাহলে আমরা কেন পাঠাব না। তো আমরা মনে করি এটা একটা চ্যালেঞ্জিং সিরিজ হবে। আমাদের গ্রুপে যে চার দল দেওয়া হয়েছে, তাতে ভালো খেললে আমাদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ম্যাচগুলো হবে। ‘এ’ গ্রুপে আছে জাপান, আফগানিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে হংকং ও ওমানের সঙ্গে রয়েছে মালয়েশিয়া। তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। ২৯ সেপ্টেম্বর খেলতে নামবেন লিটনরা। তবে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে ‘এ’ ও ‘বি’ গ্রুপের ম্যাচগুলো শেষ হওয়ার পর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।