বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভা আজ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিতে গুচ্ছ পদ্ধতি থাকবে কি না তা নিয়ে আলোচনা করতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সকাল ১০টায় সভাটি অনুষ্ঠিত হবে।

এরইমধ্যে একক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে প্রথম গুচ্ছের (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি-জিএসটি গুচ্ছ) নেতৃত্ব দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ও গুচ্ছ থেকে বেরিয়ে যেতে চায়।

সভার বিষয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি সংক্রান্ত মতবিনিময় সভা ২৭ নভেম্বর সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

শুধু গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয় নয়, ইতিমধ্যে প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের মধ্য অন্যতম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এ ছাড়া কৃষি গুচ্ছে থেকে বেরিয়ে এককভাবে ভর্তি পরীক্ষার আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।