বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনে পুলিশের বাধা, পালাল ছাত্রলীগ

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালনে বাধা দিয়েছে পুলিশ। এ সময় দৌড়ে পালিয়ে যান জন্মদিন পালন করতে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কলেজের শহীদ মিনার চত্বরে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলেক্ষ্যে কেক কাটার আয়োজন করে স্থানীয় ছাত্রলীগ। কেক কাটার পর কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা নিয়ে রাস্তার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান। পরে কলেজের ছাত্রীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, শোভাযাত্রাটি সড়কে এলে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় বাধা দেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কেন পালিয়ে গেলেন তা আমরা জানি না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।