কাজ করছি পাবনা থেকে।
আমার পেইজের নাম: বাঙালিয়ানা
মোবাইল নাম্বার :01722780829
কাজ করছি ২০২১ সাল থেকে। নিজেকে একজন সফল উদ্যোক্তা তৈরীর উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। শূন্য থেকে শুরু, স্বপ্ন এখন বাস্তব। ✨
উদ্যোক্তা হওয়ার কোন চিন্তাই আসে নাই ২০২১ সালের আগে। কিন্ত ২০১৯ সালে জীবনে ঘটে যায় অনাকাংকিত একটা ঘটনা। স্বামী আরেকটা বিয়ে করে, আমি ২ টা বাচ্চা নিয়ে পরি আকুল পাথারে। বাবার বাড়ি চলে আসি, এদিক সেদিক চাকুরির খোজ করতে থাকি।কিন্তু মনমত পাই না কাজ। মেয়েটার তখন ৬ মাস বয়স। ছেলের দের বছর। সারাক্ষন চিন্তা এদের আমি কিভাবে মানুষ করবো। এরপর অনলাইন বিজনেস এর একটা প্রশিক্ষনের খবর পেলাম ফেসবুক থেকে। সেখানে ট্রেনিং নিলাম, অনলাইন বিজনেস এর উপর কিছুটা ধারনা হলো। কিন্তু কি নিয়ে কাজ করবো সেইটা বুঝে পাচ্ছিলাম না। বিজনেস এর জন্য কোন মুলধন ও নাই।
বাসায় রান্না করার জন্য মসল্লা বাটা হয়, ভাবলাম সেটা নিয়েই পোস্ট করি। আদা, রসুন, জিরা, মরিচ বাটার পোস্ট দিলাম৷ মোটামুটি ভালোই সারা পেলাম।।শুরু করলাম।
পথটা আমার জন্য মোটেও সহজ ছিল না। বাচ্চা ২ টাই ছোট, কাজের কোন মানুষ নাই, বাজার সদাই, সব কিছু নিজ হাতে করতে হতো। জমানো কিছু টাকা দিয়ে খরচ চালাচ্ছিলাম৷
একদিন নিজেই গেলাম পেয়াজের হাটে। কিনে আনলাম কয়েক মন পেয়াজ। বেরেস্তা করলাম, আর কিছু বালাচাও বানালাম। ছবি তুলে পোস্ট করলাম। সব ই বিক্রি হয়ে গেল।এভাবে একটু একটু করে আগাচ্ছি।
এসবের পাশাপাশি খাবার আইটেম নিয়ে কাজ করছি। বিভিন্ন পোগ্রাম, অফিসিয়াল মিটিং এর খাবার এর অর্ডার নেই।
আমার পথে ছিল অসংখ্য বাধা, ব্যর্থতা, হতাশা আর কঠিন সংগ্রাম। তবুও থেমে যাইনি। প্রতিটি দিন একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি।
আজ আলহামদুলিল্লাহ, আমার ছেলে ক্লাস সেভেন এ পরছে, মেয়ে ক্লাস ফোর এ। তাদের লেখাপড়ার খরচ সহ নিজের সব খরচ বহন করতে পারছি। এই অর্জন শুধু আমার নয়; এটি আমার ধৈর্য, পরিশ্রম, আত্মবিশ্বাস এবং মহান আল্লাহর অশেষ রহমতের ফল।
তাই আমি বলবো জীবনে অনেক কঠিন মুহুর্ত আসবে, হতাশা ঘিরে ধরবে, পাশে থেকে হাত ধরে টেনে তোলার মত কাউকে পাবেন না। কিন্তু মনোবল হারাবেন না। স্বপ্ন দেখুন। সেটা বাস্তবায়নের জন্য কাজ করুন।একদিন আপনার পরিশ্রমও সফলতার গল্প হয়ে উঠবে, ইনশাআল্লাহ।

