বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

তেলআবিবে ট্রাক হামলায় ৫৬ ইসরাইলি সেনা হতাহত

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

ইসরাইলের রাজধানী তেলআবিবের উত্তরে মোসাদ সদর দপ্তরের কাছে একটি বাসস্ট্যান্ডে ট্রাক দিয়ে চালানো হামলায় অন্তত ৫৬ জন ইসরাইলি সেনা হতাহত হয়েছেন।

রোববার স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তেলআবিবের উত্তরে গ্লিলট সামরিক ঘাঁটির কাছে একটি বাসস্ট্যান্ডে ট্রাকটি দ্রুতগতিতে চালিয়ে ইসরাইলি সেনাদের ওপর উঠিয়ে দেওয়া হয়।

এ হামলায় অন্তত ৬ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন বলে আল-মায়াদিনের খবরে উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও প্রায় ৫০ জন ইসরাইলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, তেলআবিবের গ্লিলট এলাকায় চৌরাস্তার কাছে একটি বাসস্ট্যান্ডে ট্রাকটি অবস্থানরত সেনাদের ওপর দ্রুতগতিতে আঘাত হানে। ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে।

ইসরাইলি অ্যাম্বুলেন্স সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, তাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা দেওয়ার জন্য জরুরি সেবা প্রদান করছেন এবং গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আল মায়াদিনের সূত্রে আরও জানা গেছে, এই হামলার পর আহতদের চিকিৎসার জন্য একটি হেলিকপ্টারও ঘটনাস্থলে পৌঁছেছে।

এদিকে ইসরাইলি নিরাপত্তা বাহিনী হামলাকারী ট্রাক চালককে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।