আমি প্রফেসর হালিমা খাতুন, মিরপুর দুই থেকে বলছি।
আমার জন্ম ঢাকায়, বেড়ে ওঠাও ঢাকাতেই, মতিঝিল সেন্ট্রাল গভমেন্ট গার্লস হাই স্কুল থেকে এসএসসি পাস করার পরে ঢাকার অন্যতম নান্দনিক” কলেজ অফ হোম ইকোনমিক্স” এ ভর্তি হই, এবং কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করি, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের “হোম ইকোনোমিক্স” বিষয়ের উপর অনার্স/ মাস্টার্স সম্পন্ন করি।
কর্মজীবন আরম্ভ করি ঢাকার মালিবাগে অবস্থিত “আবুজর গিফারী বিশ্ববিদ্যালয় কলেজে”। দীর্ঘ ২৭ বছর অধ্যাপনা শেষে, উত্তরায় “Twinkle Tots” নামক “ডে কেয়ারে” ইনচার্জ হিসেবে যোগদান করি, এবং সেখানেও দীর্ঘ পাঁচ বছর সফলভাবে সম্পন্ন করি।
বর্তমানে আমি উত্তরায় “Estheva”নামক” Spa and fitness zone”এ নিউট্রিশনিস্ট হিসেবে কর্মরত আছি, এবং একটি এনজিওতে (বাংলাদেশ রেসকিউ ফাউন্ডেশন) ট্রেজারার হিসেবে কর্মরত আছি। এছাড়াও উদ্যোক্তা হিসেবে আমি একটি হোমমেড ফুডের অনলাইন পেইজ পরিচালনা করছি, আমার উদ্যোগের নাম “Ammur Ranna”। আমার এই উদ্যোক্তা জীবন আজ প্রায় ছয় বছর অতিক্রম করে চলেছে। কাস্টমারদের ভালোবাসায় আমি সাবলীল গতিতে এগিয়ে চলেছি, খুব বড় কিছু হবার ইচ্ছা আমার নেই, আমি শুধু আমাদের দেশের জনগণকে জীবাণুমুক্ত, পুষ্টি বহুল খাদ্য কীভাবে ঘরে ঘরে পৌঁছানো যায়, সেটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনাদের সাথে পরিচিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, ধন্যবাদ।
আসসালামু আলাইকুম
নাম: হালিমা খাতুন।
পেজের নাম: আম্মুর রান্না
মোবাইল নাম্বার (whatsaap):০১৭১৫০৪১৬১৪
জেলা: ঢাকা
উপজেলা: মিরপুর ২

