বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রী দুজনেই নিহত

Link Copied!

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হন স্বামী বিধান চন্দ্র, এসময় তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন তার স্ত্রী কমলিও, মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে স্বামী-স্ত্রী দুজনেই ঘটনাস্থলে মারা যান। নিজ বাড়িতে ব্যাটারি চালিত অটো রিকশা চার্জের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তাদের মৃত্যুর ঘটনা ঘটে। সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর (খোলা মন্ডলের বাজার) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিধান চন্দ্র ওই গ্রামের বিজয় চন্দ্রের ছেলে। বিধান চন্দ্র পেশায় একজন অটো রিকশা চালক ছিলেন। বিধান ও কমলি দম্পতির ৫ বছরের এক ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগে অটো রিকশা চার্জে দেয় বিধান চন্দ্র। সেই সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন বিধান চন্দ্র। এসময় তার চিৎকার শুনে স্ত্রী কমলি তাকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎপৃষ্ট হন। এক পর্যায়ে দুজনে মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. বেলাল হোসাইন বলেন, সকাল থেকেই বৃষ্টি পড়ছিলো। বৃষ্টির মধ্যেই নিজ বাড়িতে অটো রিকশা চার্জের পর বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে প্রথমে বিধান চন্দ্র ও পরে তার স্ত্রী কমলি বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। বিদ্যুৎপৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অসতর্কতার কারণে বিদ্যুৎপৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এজন্য তিনি সকলকে সচেতন থাকার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।