বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

বিয়ে ছাড়া সন্তান জন্ম, সৌদি আরবে কেনীয় নারীর ১০০ বেত্রাঘাতের নির্দেশ

পত্রিকার পাতা ডেস্ক
নভেম্বর ১১, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে সৌদি আরবে এক প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়েছে। ৪০ বছর বয়সী ওই নারী কেনিয়ার নাগরিক। তাঁর সন্তানের বাবা মিসরের নাগরিক।

ইস্তের ওয়ানজা মুথুনি নামের ওই নারী সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। দেশটির একটি পরিবারের শিশুদের দেখাশোনার দায়িত্বে ছিলেন তিনি। এ সময় মিসরের এক ব্যক্তির সঙ্গে অল্প সময়ের জন্য সম্পর্কে জড়ান। একপর্যায়ে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। তবে ওই মিসরীয় ব্যক্তি এরই মধ্যে সৌদি আরব ছেড়ে চলে গেছেন।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পর ইস্তেরের গর্ভধারণের বিষয়টি ধরা পড়ে। এরপর পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

বর্তমানে তাঁর সন্তানের বয়স এক বছর। শিশুটিকে নিয়ে সৌদি আরব ছাড়ার জন্য একাধিকবার চেষ্টা করেছেন তিনি। তবে প্রতিবারই তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

গত মাসে নিউইয়র্ক টাইমসকে ইস্তের বলেন, ‘আমি অত্যন্ত ভীত। আমার মনে হয় না চাবুকের আঘাতগুলো সইতে পারব।’

বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম দেওয়ার পর সৌদির ওই পরিবার তাঁকে আর কাজে যোগ দিতে দেয়নি। এতে বাস্তুহীন হয়ে পড়েন তিনি। পরে একটি পেট্রোল স্টেশনে আশ্রয় নেন। সেখানে আরও কয়েকজন নারী তাঁদের সন্তানদের নিয়ে থাকেন। তাঁরাও নিজ নিজ দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন।

তবে তাঁকে নিয়ে সংবাদ প্রকাশের পর থাকার জন্য একটি বাড়ি পেয়েছেন ইস্তের। কিন্তু তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের নিষ্পত্তি না হওয়া বা বেত্রাঘাতের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত নিজ দেশে ফিরতে পারবেন না তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে সাধারণত বাঁশ দিয়ে তৈরি লাঠি দিয়ে বেত্রাঘাত করা হয়। এ শাস্তি কার্যকরের আগে নারীদের বসানো হয়। এরপর কাপড়ের ওপর দিয়ে বেত দিয়ে আঘাত করা হয়।

সূত্র: নিউইয়র্ক টাইমস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।