মার্জিয়া আক্তার মিলি
০১৯১৬৯৩২৫১১
ধূয়াসা-Moni Cake & dessert
আসসালামু আলাইকুম।
আমি মার্জিয়া আক্তার মিলি, তবে অনেকেই আমাকে ধূয়াসা মনি নামে চেনেন। বর্তমানে আমি ঢাকার সাভারে বসবাস করি এবং আমার গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী।
আমি CST বিভাগের ৭ম সেমিস্টারের একজন শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা। ২০২৪ সালের ২৯ অক্টোবর আমি ধূয়াসা-Moni Cake & Dessert-এর যাত্রা শুরু করি। বর্তমানে কেক ও ডেজার্টের পাশাপাশি “ধূয়াসা -Duyasa” নামে আমার আরেকটি পেজে হ্যান্ডমেড জুয়েলারি নিয়েও কাজ করছি। এছাড়াও আমি সাভার উদ্যোক্তা হাব-এর একজন মডারেটর।
ছোটবেলা থেকেই নিজের পায়ে দাঁড়িয়ে একটা আলাদা পরিচয় তৈরি করার স্বপ্ন ছিল। আমার আম্মু ও আমার বেস্ট ফ্রেন্ডের অনুপ্রেরণায় আমি উদ্যোক্তা হওয়ার পথ বেছে নিই। শুরুতে অনেকেই বলেছিলেন, “তোমাকে দিয়ে হবে না”, “পড়াশোনা করে এখন কেক বিক্রি করবে?”—কিন্তু আমি হাল ছাড়িনি। আল্লাহর রহমতে আজ মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করতে পেরেছি। নিজের উপার্জনের মাধ্যমে ছোট ছোট স্বপ্ন পূরণ করতে পারছি, আর এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
ভবিষ্যতে আমার পরিকল্পনা, প্রথমে পড়াশোনা সফলভাবে সম্পন্ন করা। এরপর ইনশাআল্লাহ আমার গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালীতে নিজের একটি সুন্দর রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করা এবং মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা আমার স্বপ্ন পূরণের তাওফিক দান করেন।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।

