বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মুর্শিদাবাদে ৪১ বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৪ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করা ৪৮ ভারতীয় জেলেকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। এ সময় ভারতীয় তিনটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এবার ভারতের অবৈধভাবে বসবাসের অভিযোগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রানিতলা থানার সাহেবনগর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার ৪১ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

মুর্শিদাবাদ জেলা পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের কোথাও একসঙ্গে এত বিদেশী নাগরিক ধরা পড়েননি।

জানা গেছে, গ্রেফতারকৃতরা ভারতের বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে জানায় পুলিশ। লম্বা সময় ধরে কাজ না থাকায় বাংলাদেশে ফিরছিলেন তারা।

ভারতীয় গণমাধ্যমসূত্রের খবর, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সাহেবনগর এলাকায় বিএসএফের সহযোগিতা ও রানিতলা থানার টিমের বিশেষ অভিযানের পর তাদের গ্রেফতার করা হয়। দালালের সহায়তায় এরা সবাই মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্ত এলাকায় মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছিল। সেখানে থেকে লম্বা সময় ধরে চেন্নাই, কর্ণাটকসহ বিভিন্ন জায়গায় কাজ করছিলেন।

পুলিশের দাবি, অবৈধভাবে ভারতে প্রবেশের কথা গ্রেফতার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছেন। তাদের কাছে বৈধ কাগজপত্র নেই।

আরও জানা গেছে, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ২ বছর ধরে অবৈধভাবে যাতায়াত করছিলেন এই ৪১ জন। তাদের বিরুদ্ধে ১৪৪/১৪সি ফরেন অ্যাক্টে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। গ্রেফতার হওয়াদের মধ্যে ৪০ জনের বাড়ি রাজশাহী জেলায়। এক জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।