বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৬ দশমিক ০। স্থানীয় সময় বুধবার এই ভূমিকম্পটি হয়। তবে এটির প্রভাবে সুনামির সতর্কতা জারি করা হয়নি।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, ওরেগন অঙ্গরাজ্যে থেকে ২৭৯ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের তলদেশের ফল্টলাইনে ভূমিকম্পটি সংঘটিত হয়। যেটির মাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ০।

ওরেগন অঙ্গরাজ্যের অসংখ্য মানুষ এই ভূমিকম্প টের পেয়েছেন। বিশেষ করে ব্যান্ডন শহরের বাসিন্দারা তীব্র ঝাঁকুনি অনুভব করেন।

ওয়াশিংটন রাজ্য জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প নিয়ে একটি পোস্ট করেছে। তারা বলেছে ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে ৬ মাত্রার একটি ভূমিকম্প হওয়া অবশ্যই ভয়ের বিষয়। কিন্তু বুধবারের ভূমিকম্পটি হয়েছে ব্লাঙ্কো ফ্রাকচার জোনে। যেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

ক্যাসকাডিয়া সাবডাকশন জোন ৯৬৫ কিলোমিটার বিস্তৃত একটি ফল্ট। যা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা থেকে ব্রিটিশ কলম্বিয়া পর্যন্ত অবস্থিত। গত ৩০০ বছর ধরে সেখানে অব্যাহতভাবে টেকটোনিক চাপ তৈরি হচ্ছে। ভূমিকম্পবিদদের শঙ্কা এটি যে কোনো সময় ফেটে যেতে পারে। যার প্রভাবে বিশাল ভূমিকম্প এবং সুনামি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।