লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ২০২৬
মো.শরীফ হোসেন লৌহজং প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য যুব র্যালি, যুব ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
দিবসটি উপলক্ষে আয়োজিত যুব র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার যুবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে লৌহজং থানার ওসি বোরহান উল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, ওমর ফারুক রাজিব, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন বাদল ও উপজেলা যুবদলের সভাপতি মুক্তার হোসেন খান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সভাপতিত্ব করেন ও সঞ্চালন করেন উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুয়েল।
আলোচনা সভায় যুবসমাজের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং দেশের সার্বিক উন্নয়নে যুবকদের ইতিবাচক ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক যুবক ও যুব নারী উপস্থিত ছিলেন।


