বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শিশুর, হাসপাতালে মা

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তানজিম (২) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা রুবিনা আক্তার (৩২)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্যারঘোনা সাদেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশু তানজিম দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাদের পাড়ার মোহাম্মদ শাহীনের ছেলে।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন নিজে বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে প্রশাসনিক কাজে গাড়িযোগে তিনি উখিয়া যাচ্ছিলেন। তাদের বহনকারী গাড়িটি রামুর কাইম্যারঘোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে পথচারী মা ও সন্তানের ওপর গিয়ে পড়ে।

এ ঘটনায় মা-ছেলে দুজনই আহত হন। পরে লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জেলা প্রশাসক আরও বলেন, ‘দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি আমাদের বহনকারী গাড়িটির ডান পাশে ছিল। আচমকা বেপরোয়া গতিতে বামে এসে আমাদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে।’

আহত ও নিহতের চিকিৎসা, সার্বিক সহায়তাসহ প্রশাসন পরিবারটির পাশে থাকবে বলেও জানান ডিসি।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান জানান, দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। তার মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।