বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সিলেটে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্ট নিহত

Main Admin
আগস্ট ২৭, ২০২৪ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। তাঁর নাম সুবীর তালুকদার (৩১)।  আজ সোমবার সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জাউয়া বাজার এলাকায় মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত সুবীর তালুকদার সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জের মৃত সুষেন তালুকদারের ছেলে।

সাইফুল ইসলাম বলেন, ‘সুবীর তালুকদারের লাশ এখন ময়নাতদন্ত চলছে। সড়ক দুর্ঘটনায় ঘাতক বাসটি আটক রয়েছে। দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্ট সুবীর তালুকদারের মৃত্যুর বিষয়ে অফিশিয়াল কার্যক্রম এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’ পুলিশ জানায়, সোমবার বিকেলে সুবীর তালুকদার তাঁর নিজ বাড়ি সুনামগঞ্জের দিরাই থেকে ছুটি কাটিয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগে যোগদানের উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে রওনা দেন।

এ সময় তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাওয়া বাজার এলাকায় এলে সিলেটগামী মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা বাসটি আটক করেন ও সুবীর তালুকদারকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সন্ধ্যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।