বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভেলায় ভাসিয়ে দেওয়া হলো বৃদ্ধের মরদেহ

Main Admin
আগস্ট ২৭, ২০২৪ ১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

মো. আলিম উল্লাহ খান বয়োবৃদ্ধ। থাকেন ঢাকায়। বন্যা পরিস্থিতির অবনতির মধ্যেই আসেন নিজ গ্রামের বাড়িতে। ফেনী জেলা সদরের মৌটবী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাতসতী গ্রামের নাছির ভূঁইয়া বাড়িতে আসার পর তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েন। গত ২২ আগস্ট ভোরে তিনি মারা যান। উনার সঙ্গে থাকা পানিবন্দি লোকজন অনেক চেষ্টা করেও তার লাশ দাফনের ব্যবস্থা করতে পারেননি। দাফনের ব্যবস্থা করতে দুই দিন অপেক্ষা করেন তারা। এক পর্যায়ে লাশে পচন ধরার ভয় থেকে তাকে ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়! আলিম উল্লাহর এক ছেলে ও এক মেয়ের কেউ তখন তার সঙ্গে ছিলেন না।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার এক ছেলে মো. মাসুদ খান প্রিন্স লিখেছেন, ‘হে আল্লাহ আমার বাবা যেন একটু মাটি পায়। আল্লাহ তুমি সব কিছুর মালিক, তুমি এই দুর্দিনে আশ্রয় দাও। অন্তত তার কবর যেন জিয়ারত করতে পারি ওই সুযোগ করে দাও।’

আলিম উল্লাহ খানের প্রতিবেশী ও আত্মীয় ওমানপ্রবাসী মো. ফারুক জানান, বন্যা পরিস্থিতির অবনতি হলে তাদের বাড়িরসহ আশপাশের কয়েকটি পরিবার একটি বাড়িতে আশ্রয় নেয়।মো. আলিম উল্লাহ খান বয়োবৃদ্ধ। থাকেন ঢাকায়। বন্যা পরিস্থিতির অবনতির মধ্যেই আসেন নিজ গ্রামের বাড়িতে। ফেনী জেলা সদরের মৌটবী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাতসতী গ্রামের নাছির ভূঁইয়া বাড়িতে আসার পর তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার এক ছেলে মো. মাসুদ খান প্রিন্স লিখেছেন, ‘হে আল্লাহ আমার বাবা যেন একটু মাটি পায়। আল্লাহ তুমি সব কিছুর মালিক, তুমি এই দুর্দিনে আশ্রয় দাও। অন্তত তার কবর যেন জিয়ারত করতে পারি ওই সুযোগ করে দাও।’আলিম উল্লাহ খানের প্রতিবেশী ও আত্মীয় ওমানপ্রবাসী মো. ফারুক জানান, বন্যা পরিস্থিতির অবনতি হলে তাদের বাড়িরসহ আশপাশের কয়েকটি পরিবার একটি বাড়িতে আশ্রয় নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।