বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা)–এর অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিতে সহ-সভাপতি হিসেবে মোফাজ্জল হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) উপসচিব মো. জাহিদুল ইসলামের সই করা এক আদেশে এ মনোনয়ন দেওয়া হয়। একই বিষয়ে সমবায় অধিদপ্তরের কৃষিজ শিল্প শাখা থেকেও পৃথক আদেশ জারি করা হয়েছে। এর আগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল।
শাহজালাল কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সদস্য হিসেবে মোফাজ্জল হোসেনকে মিল্কভিটার অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি সৌদি আরবের ফ্যাশন ব্র্যান্ড র্যাগিডুমের ব্যবস্থাপনা পরিচালক।
শাহজালাল কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্য হিসেবে তাঁর সম্পৃক্ততার মাধ্যমে দেশের সমবায়ভিত্তিক দুগ্ধ উৎপাদন কার্যক্রমে তাঁর অংশগ্রহণ আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মোফাজ্জল হোসেনের অন্তর্ভুক্তির ফলে মিল্কভিটার অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিতে সমবায়ী প্রতিনিধিত্ব আরও বিস্তৃত হলো।


