বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রংপুর কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১, নিয়ন্ত্রণে পুলিশ-সেনা

Main Admin
আগস্ট ১৬, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক কয়েদি নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হাসান জানান, কারাগারের ভেতর একটি গাছের আমড়া পেড়ে খাওয়া নিয়ে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে বাহরাইন ও আরেক কয়েদির মধ্যে হাতাহাতি হয়। প্রথমে বাহরাইন তার প্রতিপক্ষকে ঝাড়ু দিয়ে মাথায় আঘাত করেন। পরে প্রতিপক্ষের আরও লোকজন এসে বাহরাইনকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এক কয়েদির মৃত্যুর পর কারাগারের ভেতর উত্তেজনা ছড়ায়। পরে দুপুর ১২টায় বাহরাইনের ভাই ভাঙ্গে অন্য কয়েদিদের নিয়ে আন্দোলন শুরু করে। এ নিয়ে কারাগারের ভেতর কয়েদিদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ঘ ঘটে।

জেলা প্রশাসক আরও জানান, নিরাপত্তার স্বার্থে কারাগারের নিরাপত্তারক্ষীরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কারা কর্তৃপক্ষ তখন পুলিশ ও সেনাবাহিনীর সহায়তা চায়। তারা এসেছেন। এখন পরিস্থিতি শান্ত আছে।

তিনি বলেন, এ ঘটনায় এরই মধ্যে দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সন্ধ্যার মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।