বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

১৬ বছরের বৈষম্য ১৬ দিনে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্য উপদেষ্টা

Main Admin
আগস্ট ২০, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

১৬ বছরে দেশের প্রত্যেকটি সেক্টরে বৈষম্য হয়েছে উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, এতদিনের বৈষম্য ১৬ দিনে দূর করা সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারকে সহায়তা করুন। যেন আমরা স্বাস্থ্যখাতসহ বিভিন্ন পর্যায়ের বৈষম্য ও দুর্নীতি দমন করতে পারি।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল ৩টায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি (বাপি) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম এ কথা বলেন। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র জনতার যথাযথ চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ছাত্রদের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। চিকিৎসায় আহতদের সবার যথাযথ চিকিৎসা নিশ্চিত করাসহ যাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো প্রয়োজন সেটা আমরা করব। আহত ছাত্র জনতার চিকিৎসার দায়িত্ব সরকারের এবং যারা নিহত হয়েছেন তাদের দায়দায়িত্ব সরকার নেবে।

সভার শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির (বাপি) সভাপতি আব্দুল মুক্তাদির, মহাসচিব এসএম শফিউজ্জামান, বিভিন্ন ওষুধ শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।