বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

স্বপ্ন, শ্রম ও সাফল্যের অনন্য গল্প: তাহমিনা আক্তার আয়শা—একজন নারী উদ্যোক্তা, প্রশিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক

Main Admin
নভেম্বর ২০, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

  • স্বপ্ন, শ্রম ও সাফল্যের অনন্য গল্প: তাহমিনা আক্তার আয়শা—একজন নারী উদ্যোক্তা, প্রশিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক

নিজের উদ্যোগে স্বপ্নের যাত্রা শুরু করে আজ উদ্যোক্তা, প্রশিক্ষক, সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে নিজের পরিচয় গড়ে তুলেছেন তাহমিনা আক্তার আয়শা।

আমি তাহমিনা আক্তার আয়শা। ২০২৪ সালে প্রসাধনী সামগ্রী তৈরি ও বিক্রির মাধ্যমে আমার উদ্যোক্তা জীবনের যাত্রা শুরু হয়। আমার প্রতিষ্ঠান ‘তাহমিস প্রোডাক্টস’-এর মাধ্যমে নিজ হাতে প্রসাধনী সামগ্রী তৈরি করে অনলাইনে বিক্রির পাশাপাশি পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছি। এ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রসাধনী তৈরি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছি এবং ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে সরকারি অনুমোদিত সনদ অর্জন করেছি।

আমার তৈরি পণ্যের মধ্যে রয়েছে হারবাল শ্যাম্পু, জাফরান নাইট ক্রিম, সাবান, মেহেদি, নখের মেহেদি, জেল ও সিরামসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী। ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া ও ইতিবাচক মতামত পেয়ে আসছি।

নিজের অভিজ্ঞতা অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে ২০২৬ সাল থেকে প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালনা করছি। এখন পর্যন্ত প্রায় ২০ জনকে বিভিন্ন প্রসাধনী তৈরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছি, একদম বিনামূল্যে। তাঁদের অনেকেই বর্তমানে নিজেরা ব্যবসা পরিচালনা করছেন। ভবিষ্যতে নারীদের দক্ষ করে গড়ে তুলতে একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার স্বপ্ন রয়েছে আমার।

পত্রিকার পাতার সঙ্গে পথচলা ও অর্জন

২০২৫ সাল থেকে ‘উদ্যোক্তা পত্রিকার সঙ্গে আমার পথচলা শুরু। শুরু থেকেই উদ্যোক্তা বিষয়ক ‘উদ্যোক্তা পত্রিকার হোস্ট হিসেবে কাজ করার সুযোগ পাই। পাশাপাশি সরাসরি সম্প্রচার ও অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পালন করেছি। উপস্থাপনার মাধ্যমে অসংখ্য গণমাধ্যমকর্মী, গুণীজন ও সম্মানিত ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে।

পরবর্তীতে উপজেলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন শুরু করি। বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতার দায়িত্ব পালন করছি। এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে নিজের পরিচিতি, আত্মবিশ্বাস ও কাজের অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ হয়েছে। পাশাপাশি পত্রিকার ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচার-প্রকাশনার কাজেও যুক্ত রয়েছি।

এ ছাড়া পত্রিকার নিয়মিত সাহিত্য পাতার দায়িত্বও আমি পালন করছি। প্রতি সপ্তাহে প্রকাশিত কবিতা ও সাহিত্যবিষয়ক পাতাটি পরিচালনা, কবিতা সংগ্রহ এবং সাহিত্যবিষয়ক লেখা প্রকাশের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। সাহিত্য ও সৃজনশীলতার প্রতি ভালোবাসা থেকেই এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছি।

প্রতিকা পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এবারের আয়োজনেও আমাকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক বিভাগ পরিচালনা, বিউটি উদ্যোক্তার মনোনয়নের দায়িত্ব, ব্র্যান্ড প্রমোটারদের দায়িত্ব সমন্বয় ও ব্যবস্থাপনা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা।

কবিতা, আবৃত্তি, নাটক ও র‍্যাম্প শোসহ বিভিন্ন আয়োজনের পরিকল্পনা ও পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছি। পাশাপাশি নিজেও র‍্যাম্প শোতে অংশগ্রহণ করছি। এতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।

পুরস্কার ও কৃতজ্ঞতা

আজ আমাকে একজন নারী উদ্যোক্তা হিসেবে সম্মানজনক পুরস্কারের জন্য উপযুক্ত মনে করায় ‘পত্রিকার পাতা’র কর্তৃপক্ষের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ। এই স্বীকৃতি আমার কাছে শুধু একটি পুরস্কার নয়, বরং আমার পরিশ্রম, নিষ্ঠা ও স্বপ্নের প্রতি এক অনন্য অনুপ্রেরণা।

‘পত্রিকার পাতা’র সঙ্গে যুক্ত হয়ে আমি শুধু কাজের সুযোগই পাইনি, নিজের পরিচয়কে আরও বিস্তৃত করতে পেরেছি। অনেক সম্মানিত ব্যক্তির সঙ্গে পরিচিত হয়েছি, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করেছি এবং নিজের দক্ষতা প্রকাশের সুযোগ পেয়েছি। এ জন্য প্রতিষ্ঠানটির প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

আগামী ২৭ নভেম্বর প্রতিকা পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হোক—এই প্রত্যাশা করছি। অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন সব আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে পারি।

আমার বিশ্বাস, একজন নারী চাইলে নিজের পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাস দিয়ে নিজের পরিচয় নিজেই তৈরি করতে পারেন। আমি এখনো শিখছি, কাজ করছি এবং নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। আমার স্বপ্ন শুধু নিজের সফলতা নয়, বরং আমার হাত ধরে আরও অনেক নারী যেন স্বাবলম্বী হওয়ার সুযোগ পান।

আমার পথচলা চলমান, স্বপ্ন আরও বড়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।