বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নতুন অধ্যক্ষ পেলো ৫ মেডিকেল কলেজ

Main Admin
আগস্ট ২৯, ২০২৪ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের পাঁচ সরকারি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বুধবার (২৮ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারসোনেল-১ শাখার উপসচিব দুর-রে-শাহওয়াজের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অধ্যক্ষ-ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কে কোথায় নিয়োগ পেয়েছেন
স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হওয়া অধ্যাপক ডা. মো. কামরুল আলমকে ঢাকা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিনকে একই মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়েছে।কুমিল্লা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়েছে।

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আজিজুল হককে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম একই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদায়ন করা কর্মকর্তারা যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইল perl@mefwd.gov.bd এ পাঠাবেন।এতে আরও উল্লেখ করা হয়, বদলি বা পদায়ন করা কর্মকর্তারা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করবেন। তারা এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন ও যোগদানের পর বদলি কর্মস্থলে মুভ ইন হবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।