বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দুই মামলায় আবারও ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২, ২০২৪ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ অক্টোবর) সকালে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে প্রত্যেক মামলায় সাত দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত দোহার থানার মামলায় তিন দিন এবং নবাবগঞ্জ থানার মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবীরা বলেন, সালমান এফ রহমান দোহার-নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এলাকায় নানা অপকর্ম ও আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত হন।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ঢাকা জেলার নবাবগঞ্জ থানা এলাকায় ছাত্র-জনতাকে হত্যা চেষ্টার অভিযোগে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। এ ছাড়া ৪ আগস্ট আন্দোলন চলাকালে ঢাকা জেলার দোহার থানা এলাকায় ছাত্রদের হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।