বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বন্যায় দুই জেলায় ১০ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্তের সংখ্যা কত

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৯, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের সৃষ্ট সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে ১০ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া.৬০ হাজারের বেশি পরিবার পানিবন্দি ও প্রায় আড়াই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বুধবার দেশের বন্যা পরিস্থিতি বিষয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।

তিনি বলেন, সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে তিনটি জেলা আক্রান্ত হয়েছে। এর মধ্যে দুই জেলার বন্যায় মোট ১০ জন মারা গেছেন। শেরপুর জেলায় ৮ জন, ময়মনসিংহ জেলায় ২ জন প্রাণ হারিয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার ১৩টি উপজেলা বন্যা কবলিত। তিন জেলায় মোট ৬৩ হাজার ১৭১টি পরিবার পানিবন্দি। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৩৯১ জন।

বন্যার্তদের সহায়তা দেওয়ার বিষয়ে অতিরিক্ত সচিব জানান, আক্রান্ত তিনটি জেলায় ৭২ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ৪ হাজার ৪০০ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।