পাবনার ভাঙ্গুড়ায় সার-বীজ এর কৃত্রিম সংকট রোধে কঠোর পদক্ষেপ
প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার ১০ নভেম্বর বিকালে ভাঙ্গুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান এর আহবানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ এর সভাপতিত্বে এই মনিটরিং সভা অনুষ্ঠিত হয়।
মনিটরিং সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক মোঃ এরশাদ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মুজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম কমিশনার ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ রায়হান আলী।
এ ছাড়া উপজেলার সার ও বীজ ডিলার এবং কৃষি অধিদপ্তরের বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার ও বীজ এর সরবরাহ, মজুত, বাজারমূল্য এবং গুণগত মান নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কৃষকদের কাছে সরকারের নির্ধারিত মূল্যে সার ও মানসম্মত বীজ পৌঁছে দেওয়া এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে সার-বীজ বিক্রি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যরা সার ও বীজের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধি।
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
১০ নভেম্বর ২০২৬


