আসসালামু আলাইকুম, পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি।
নিজের পায়ে দাঁড়ানোর প্রবল ইচ্ছা, শখ এবং স্বপ্ন জয়ের এক যাত্রার গল্প।
আমি সুমাইয়া সুমি
আমার উদ্যোগের নাম হোমমেড বেকারি।
আমি একজন নারী, একজন মা, একজন ওয়াইফ, একজন মেয়ে, একজন বোন, সব পরিচয়কে ছাপিয়ে এখন আমার একটা পরিচয় আমি একজন নারী উদ্যোক্তা। আমি কাজ করছি ফেনী জেলা থেকে
শুরুটা হয়েছিল ২০২৪, (ফেনী জেলার সেই ভয়াবহ বন্যার পর)
ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছা ছিল আমি কারো উপর নির্ভর থাকবো না, আমি নিজের পায়ে দাঁড়াবো কিছু একটা করব, একটা ছেলে যদি পারে তাহলে আমি একটা মেয়ে হয়ে কেন পারব না, ছেলেরা যেমন মানুষ আল্লাহ তাদেরকে যেমন সব কিছু দিয়ে তৈরি করেছে আমিও ঠিক সেরকম। আমি ছোটবেলা থেকে অনেক পরিশ্রমে আমার পড়াশোনা, ডিসিপ্লিন সবকিছুর ক্ষেত্রেই আমি খুব মনোযোগী ছিলাম। আমার কাছে মনে হয় একটা মানুষ গড়ে ওঠার পেছনে তার সবচাইতে বড় ভূমিকা রাখে ছোটবেলা।
চারিপাশে অনেককে দেখতাম এবং তাদের থেকে অনুপ্রাণিত হতাম এরপর থেকেই শুরু করা।মানুষ বলতো মেয়ে মানুষের এত জেদ ভালো না, কিন্তু আজ আমাকে এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে আমার জেদ। আমি ভালো ছবি আঁকতে পারি, একবার ভেবেছিলাম ক্যানভাস এবং রং তুলি নিয়ে কাজ করব, টিফিনের খরচ বাচিয়ে প্রচুর রং তুলি কিনেছি, পরে ভাবলাম না এটা নিয়ে কাজ করব না। ভালো মেহেদী আর্ট করতে পারি ভেবেছিলাম মেহেদী আর্টিস্ট হব, পরে ভাবলাম না এটাও হব না। স্টুডেন্ট থাকা অবস্থায় আমার বিয়ে হয়ে গিয়েছিল যেহেতু পড়াশোনার পিছনে অনেক পরিশ্রম দিয়েছি তাই আর রান্নাবান্নার প্রতি কখনো মনোযোগ দেওয়া হয়নি। বিয়ের পর সবার অনেক কথা শুনেছি খাবারে লবন হয় না, হলুদ হয় না, রুটি গোল হয় না, ভাত শক্ত থাকে, তখন মনে হল আমি যদি কিছু করি তাহলে খাবার নিয়ে কাজ করব। এরপর থেকেই শুরু।
আলহামদুলিল্লাহ আজ আমি এত ভালো রান্না করি যারা আমাকে কথা শুনিয়ে ছিল তারাও আমার সাথে পারেনা, খাবার নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে এবং আমি মজার মজার খাবার রান্না করে খাওয়াতে অনেক পছন্দ করি। সংসার, বাচ্চা এবং আমার পেশা সবকিছুকে একসাথে আমি মেন্টেন করছি।
আমি নিজে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি আমি অনেক অসহায় নারীদেরকে ট্রেনিং এর আওতায় এনেছি, PKSF এর সাথে ট্রেনার হিসেবে যুক্ত আছি। আমি ফেনী ছাড়াও নোয়াখালী এবং চট্টগ্রাম উদ্যোক্তাদের নিয়ে কাজ করি। আমি অনেক নারীদেরকে অনুপ্রেরণা দিয়েছি। জানিনা কতটুকু কাকে সাহায্য করতে পেরেছি কিন্তু আমি চেষ্টা করেছি।উদ্যোক্তা পত্রিকার সাথে আমি যুক্ত আছি ফেনী জেলার প্রতিনিধি, এবং চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি হিসেবে। এছাড়াও দৈনিক পত্রিকার পাতার বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত প্রোগ্রামগুলোতেও আমি আমার ভূমিকা রাখার চেষ্টা করি।
আমার কাছে মনে হয় উদ্যোক্তা মানেই হচ্ছে গিয়ে পরিশ্রম, স্বপ্ন, দৃঢ়তা, এবং মন বলে এক প্রতিচ্ছবি। অনেক ঝড় তুফান আসবে কিন্তু থেমে যাওয়া যাবে না, নিজেকে গুটিয়ে নেওয়া যাবে না, সফল হতে হলে অনেক চড়াই উতরাই পার করতে হবে। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমি জানি অনেক নারীদের এটা স্বপ্ন, তার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আবার অনেক নারীরা আমার চাইতেও উঁচুতে আছে এবং কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে তাদের কাছ পর্যন্ত পৌঁছানো আমার স্বপ্ন। আমার ছোট্ট এই জীবনে অনেক কিছু সেক্রিফাইস করেছি, অনেক নির্যাতন অনেক না বলা কথা অনেক ধৈর্য ধরে চুপ করে শুধু নিজের কাজ করে গিয়েছি।আলহামদুলিল্লাহ আজ আমার যে পরিচিতি তা শুধুমাত্র মহান আল্লাহ তায়ালার ইচ্ছা এবং কঠোর পরিশ্রম। আমার কত রাত জাগা গল্প আছে কত না খাওয়া দিন আমি পার করেছি, শরীরের ব্যথায় অনেক কেঁদেছি তবুও হাল ছাড়েনি কাজ করে গিয়েছি।চোখে স্বপ্ন অনেক দূর এগিয়ে যাব এবং সাথে নিয়ে যাব আমার আরো অনেক বোনদের কে, আমি ভবিষ্যতে কতটুকু কি করতে পারব জানিনা তবে আমার ইচ্ছে আছে সমাজের পিছিয়ে পড়া নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া।যাদেরকে তাদের সমাজ এবং পরিবার অবহেলা করে তাদেরকে নিজের পায়ে দাঁড় করানো, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
সর্বশেষ কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহর কাছে এবং দৈনিক পত্রিকার পাতাকে আমাকে এত বড় একটা সম্মাননা দেওয়ার জন্য, আমাকে যোগ্য মনে করার জন্য। এ সম্মাননা আমাকে আরো অনেক দূর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবে।
সবাই আমার জন্য দোয়া করবেন আমার হাত ধরে যেন অনেক নারীরা এগিয়ে যেতে পারে।
লেখিকা : সুমাইয়া সুমি (ওনার বাই হোমমেড বেকারি)


