বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

আসসালামু আলাইকুম, আমি জোসনা আক্তার, একজন নারীর উদ্যোক্তা, আমার পেইজের নাম শখের ইচ্ছা পূরণ।

Main Admin
নভেম্বর ২০, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

আসসালামু আলাইকুম, আমি জোসনা আক্তার, একজন নারীর উদ্যোক্তা, আমার পেইজের নাম শখের ইচ্ছা পূরণ।
আজকে আমি আপনাদের সাথে আমার স্বপ্ন জয় এবংলক্ষ্যে পৌঁছানোর কঠিন বাস্তবতার সাথে লড়াই করার গল্প শেয়ার করব।
আমি ছোটবেলা থেকে আমার বাবা-মার খুব আদরের একজন মেয়ে ছিলাম কখনো বাবা-মা আমাকে অভাব বুঝতে দেননি যখন যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু বড় হওয়ার সাথে সাথে পরিস্থিতিও কঠোর হয়ে গেল আশেপাশের মানুষগুলো অচেনা হয়ে গেল, আমার সরলতা এবং বিশ্বাস কে পুঁজি করে তারা আমাকে ঠকিয়েছে বহুবার, তাদের প্রতারণার শিকার হয়ে আমি হারিয়েছি আমার সর্বস্ব, আমার অর্থ, আমার সম্মান, সব শেষ যখন সংসারটা ও হারানোর পথে তখন আমার পাশে ছিল একমাত্র আমার স্বামী। জীবনে যত মানুষের কাছেই ঠোঁকি না কেন এই একটা মানুষের কাছে আমি জিতে গিয়েছি আজ এই মানুষটা আমার পাশে আছে বলে আমি একজন উদ্যোক্তা। আর্থিকভাবে যখন আমি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিলাম ঠিক তখনই চিন্তা করলাম আমাকে হাল ধরতে হবে আর এভাবে চুপ থাকতে হবে না আমাকে শক্ত হতে হবে নিজের পায়ের তলার মাটি এবং পিঠের পিছনের দেওয়াল মজবুত করতে হবে। তার সাথে খেয়াল রাখতে হবে আমার সন্তান এবং আমার সংসার। সবকিছু চিন্তা করেই আমি এমন একটি কাজ বেছে নিয়েছে যা ঘরে বসেই করা যাবে আমি আর্থিকভাবে সচ্ছল হবো এবং আমি আমার সন্তান সংসার আগলে রাখতে পারব। সব চিন্তা ভাবনা থেকে শুরু করা খাবারের বিজনেস।, স্বাস্থ্যকর এবং মানসম্মত, খাবার নিয়ে কাজ করাই আমার লক্ষ্য। যখন শুরু করেছিলাম লোক লজ্জায় আমি কাউকে জানাতে চাইনি কে কি বলবে অনেক কিছু ভেবেচিন্তে চুপি চুপি কাজ করেছি।আলহামদুলিল্লাহ এখন আমি সবার সম্মতিতে সামনে এগিয়ে যাচ্ছি। অনেক আপু ভাইয়া এবং ভাবিদের সহযোগিতায় আমি সর্বপ্রথম যখন মেলা করেছিলাম সেটার অভিজ্ঞতা এখন হাজার মেলার মাঝেও খুঁজে পাই না, সর্বপ্রথম আমার উপার্জন করা প্রথম ৫০০০ টাকা যে শান্তি আমাকে দিয়েছিল তা আমি আজও ভুলতে পারিনি। আমি মনে করি প্রতিটা মেয়েকে নিজের পায়ে দাঁড়ানো উচিত কিছু না কিছু করা উচিত আমি আমার জীবন দিয়ে অনেক বাস্তবতার মোকাবেলা করে এতটুকু বুঝেছি অন্ধবিশ্বাস কাউকে করতে নেই এবং লাইফে না বলতে পারাটা অনেক বড় একটা এচিভমেন্ট। তখন যদি আমি না বলতে পারতাম তাহলে আমাকে হয়তো সে মানুষগুলো ঠকাতে পারতো না। তবে কথায় আছে না আল্লাহর পরিকল্পনা সবচাইতে সুন্দর, সেদিন আল্লাহ আমাকে শুকিয়েছিল বলে আজ আমি লোক চিনতে পেরেছি। এবং আজ আমি একজন উদ্যোক্তা। উদ্যোক্তার পাশাপাশি আমি যুক্ত আছি পত্রিকার পাতা এবং উদ্যোক্তা পত্রিকার সাথে, আমি উদ্যোক্তা পত্রিকার মডারেটর হিসেবে কাজ করছি এবং পত্রিকার পাতার মেলার ম্যানেজমেন্ট টিম হিসেবে নিয়োজিত আছি। পত্রিকার মত এত সম্মানজনক একটা প্লাটফর্মে কাজ করতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি। ধন্যবাদ সবাইকে আমাকে পত্রিকার মডারেটর এবং ম্যানেজমেন্ট টিম হিসেবে কর্মরত করার জন্য।
তার সাথে পত্রিকার পাতা কে ধন্যবাদ আমাকে এত বড় সম্মাননা দেওয়ার জন্য। এ সম্মাননা আমার জীবনে পথ চলার বড় অনুপ্রের।
লেখিকা :জোসনা আক্তার

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।