বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বেক্সিমকো ফার্মার গাড়ি থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার, ওষুধ লুট

Main Admin
আগস্ট ১৫, ২০২৪ ১২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কাভার্ড ভ্যান থেকে তিন হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে এ ইয়াবা জব্দ করেন ট্রাফিকের দায়িত্ব পালনকারী ছাত্ররা। এ সময় কাভার্ড ভ্যানে থাকা কয়েক লাখ টাকার ওষুধ লুটে নেয় কিছু মানুষ।

কাভার্ড ভ্যানের হেলপারকে আটক করে থানায় দেওয়া হয়েছে।

আটক ওই হেলপারের নাম মো. সোহাগ (২১)। তার বাড়ি নওগাঁ সদর উপজেলার নূরপুর গ্রামে বলে জানা যায়।ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থী মিতুল ভূইয়া বলেন, চট্টগ্রাম থেকে টঙ্গীমুখী একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে তিন হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় পুলিশের কাছ থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে ছাত্রদের গুলি করার চেষ্টা করেন হেলপার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কাভার্ড ভ্যানে থাকা কয়েক লাখ টাকার ওষুধ লুট হয়েছে। গাড়ির চালক কৌশলে পালালেও হেলপারকে আটক করে পুলিশে দেন ছাত্ররা।

সোহাগ বলেন, ‘টঙ্গীতে কম্পানিটির ওয়্যারহাউসে শ্রমিক হিসেবে চাকরি করতাম। সম্প্রতি মহাসড়কে পুলিশি টহল না থাকায় ইয়াবা বিক্রির পরিকল্পনা করি।

পরিকল্পনা অনুযায়ী, চট্টগ্রাম থেকে ইয়াবা কিনে কম্পানির গাড়িতে উঠি।’গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, ছাত্ররা ইয়াবাসহ একজনকে আটক করে থানায় দিয়েছে। ইয়াবা ও কাভার্ড ভ্যান থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।