বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

 অন্তরঙ্গ থিয়েটারের ১৭ বছরে পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

Link Copied!

গাইবান্ধা অন্তরঙ্গ থিয়েটার ১৮ বছরে পদার্পণ করছে। এই দীর্ঘ পথচলায় আপনাদের অনুপ্রেরণা ও সহযোগিতা আমাদের অমিত সাহস ও শক্তি যুগিয়েছে। আগামী দিনগুলোতেও অন্তরঙ্গ থিয়েটার আপনারদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসাকে পাথেয় করে যেতে চায় সুদূর পথে। এই স্লোগানকে সামনে রেখে,গাইবান্ধা অন্তরঙ্গ থিয়েটার ১৭ বছর পূর্তির ৫ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসাবে আজ প্রথম দিন ১০ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার,  গাইবান্ধা পৌরপার্কে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সভাপতি অন্তরঙ্গ থিয়েটার, গাইবান্ধা সাজু সরকার,সাধারণ সম্পাদক অন্তরঙ্গ থিয়েটার,মো. শামছুজ্জোহা মিয়া, সভাপতি গাইবান্ধা থিয়েটার আলমগীর কবির বাদল, সভাপতি মানব অধিকার নাট্য পরিষদ গাইবান্ধা মোঃ আলম মিয়া, আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। এছাড়া বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে। ১১ অক্টোবর২০২৪ শুক্রবার লোকজ সংস্কৃতি “পাতাখেলা”স্থান: রঘুনাথপুর এম এ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন, সময়: বিকাল ৪.৩০ টা। ১২ অক্টোবর ২০২৪ শনিবার, “পাতাখেলা ফাইনাল ম্যাচ” স্থান: রঘুনাথপুর এম এ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন, সময়: বিকাল ৪.৩০ টা।১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার, দিনব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি। স্থান: গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে। ১৮ অক্টোবর ২০২৪ শুক্রবার, সমাপনী অনুষ্ঠানে নাটক, দর্শকপর্ব, গুণীজন সংবর্ধনা ও সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থান: পৌরপার্ক, গাইবান্ধা। সময়: সন্ধ্যা ৭.০০টায় অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।