সাভারের আশুলিয়ায় অ্যামাজন নিটওয়্যার গার্মেন্টসে বিক্ষুব্ধ শ্রমিকরা বিভিন্ন দাবিতে কারখানায় আগুন ধরিয়ে দিয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জিরানী এলাকার অ্যামাজন নিটওয়্যার গার্মেন্টসে এ ঘটনা ঘটে।
ডিপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাবিবুর রহমান বলেন, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে উত্তেজিত শ্রমিকরা ওই পোশাক কারখানায় আগুন ধরিয়ে দেয়। এ খবর পেয়ে ডিপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


