বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আ.লীগ ফ্যাসিবাদী দল, তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল উল্লেখ করে তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, তাদের কর্মসূচি আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণশক্তি দিয়ে মোকাবিলা করবে।

শনিবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন শফিকুল আলম।

পোস্টে শফিকুল আলম লেখেন, আওয়ামী লীগ বর্তমানে যে রূপে আছে তাতে এটি একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশে বিক্ষোভ করার কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সমাবেশ, মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণশক্তি দিয়ে সেগুলো মোকাবিলা করবে। অন্তর্বর্তী সরকার সহিংসতা বা আইনশৃঙ্খলা ভঙ্গের কোনো প্রচেষ্টাকেই বরদাশত করবে না।

উল্লেখ্য, রোববার (১০ নভেম্বর) বিকেল তিনটায় শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে দলটি এই কর্মসূচির ঘোষণা দিয়েছে। দলটির ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

দেশব্যাপী সব জেলা ও উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি পালনেরও আহ্বান জানানো হয় আওয়ামী লীগের ওই বিজ্ঞপ্তিতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।