বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দুমকিতে ছাত্রকে বলৎকার প্রাইভেট শিক্ষক আটক।

মিজানুর রহমান, পটুয়াখালি
অক্টোবর ১০, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর দুমকিতে ১৪ বছর বয়সী এক ছাত্রকে  বলাৎকারের (ধর্ষণের) অভিযোগ উঠেছে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করেছে।

সূত্রে জানা যায়, গত সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে । পরের দিন  ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা পটুয়াখালী সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন। পরবর্তিতে দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা হয়েছে।
গ্রেপ্তার হওয়া প্রাইভেট শিক্ষক সাইমুন ইসলাম শুভ (২৪) পার্শবর্তী উপজেলা বাকেরগঞ্জের মধ্য নলুয়া এলাকার বাসিন্দা বাবুল মৃধা’র ছেলে। তিনি  দুমকি উপজেলার   জলিশা গ্রামে বাসা ভাড়া নিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন।
ভুক্তভোগী শিক্ষার্থী সহ আরও ১০/১২ জন ব্যাচে অভিযুক্ত সাইমুনের কাছে প্রাইভেট পড়ে। পরীক্ষায় ভালো করার জন্য রাতে তার বাসায় থেকে পড়াশোনার জন্য ওই শিক্ষার্থী ও তার মা—বাবাকে অনুরোধ করেন সাইমুন। একপর্যায়ে গত সোমবার শিক্ষার্থীর বাবা মা ছেলেকে ভালো পড়াশোনার জন্য সাইমুনের বাসায় রাতে পড়তে পাঠায়। ওই দিন মধ্যরাতে শারীরিক নির্যাতন সহ জোরপূর্বক বলাৎকার করা হয়। সর্বশেষ উলঙ্গ অবস্থায় ভুক্তভুগী শিক্ষার্থীর ছবি তুলে রাখে এবং কাউকে জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশের হুমকি ধামকি দেয় সাইমুন।

এ ব্যাপারে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, আটককৃত সাইমুনের বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষার্থী মা বাদী হয়ে  রাতে দুমকি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ০৫/২৪ তারিখ ৯/১০/২৪। অভিযুক্ত সাইমুন ইসলাম শুভ কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।