বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নিম্ন ও মধ্যবিত্তের জন্য আতঙ্ক নিত্যপণ্যের বাজার, দাম শুনেই কপালে চোখ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৪ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

নিম্ন ও মধ্যবিত্তদের জন্য আতঙ্কের নাম এখন নিত্যপণ্যের বাজার। বেশির ভাগ পণ্যই ভোক্তার নাগালের বাইরে। দেশের বাজারে চলছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। অনিয়ম পেলেই করা হচ্ছে জরিমানা। ভোক্তাদের আশা, এবার হয়তো শান্ত হবে বাজার। কিন্তু সে আশায় কেবলই গুড়েবালি।

আমদানির খবরে গেল কয়েক দিনে পাঁচ টাকা কমলেও রাজধানীর কাওরান বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫৬ টাকায়, যা এখনও ক্রেতার সাধ্যের বাইরে।

সাড়ে ৭০০ টাকা গরুর মাংস আর খাসির মাংস এক হাজার ১০০। এত দাম দিয়ে মাংস খাওয়ার সাধ্য নেই মধ্যবিত্তের, ভরসা কেবল ব্রয়লার মুরগিতে। সেটির কেজিও ১০ টাকা বেড়ে হয়েছে ২০০ টাকা।

বাঙালি হিন্দু ধর্মালম্বীদের পূজা ঘিরে রেকর্ড দাম ছাড়িয়েছে ইলিশের। কেজিপ্রতি বিক্রি হচ্ছে দুই হাজার ২০০ টাকায়।

খেটে খাওয়া দিনমজুরদের পাতে মোটা ভাত উঠলেই খুশি। গেল কয়েক দিনে সেটিরও দাম বেড়েছে চার টাকা। একই দশা মধ্যবিত্তের মিনিকেটেও।

ত্রিপল সেঞ্চুরি ছাড়িয়েছে কাঁচামরিচের দাম। পেঁয়াজের দামও লাগামছাড়া। বাজারভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা পর্যন্ত। সবজিতেও নেই স্বস্তি।

সাধারণ ক্রেতাদের দাবি, সরকারের কঠোর পদক্ষেপ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে না পারায় বাজারমূল্যে আগুন জ্বলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।