বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিয়ের দুই মাসের মাথায় বাসায় মিলল স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর রামপুরায় চৌধুরী পাড়া শিশু পার্কের পাশে একটি বাসা থেকে জুবায়ের হোসেন বিপুল (২৭) ও মনিসা আক্তার (১৮) দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই মাস আগে ভালোবেসে তারা দুজন বিয়ে করেছিলেন বলে জানা গেছে।

জুবায়ের পাবনা সদরের বলরামপুর গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে। তার স্ত্রী মনিসা আক্তার গাজীপুরের কাপাসিয়া থানার নলগাও গ্রামের হোসেন বেপারীর মেয়ে।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অচেতন অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ বাসেদ মিয়া জানান, খবর পেয়ে আজ বিকেলের দিকে রামপুরার চৌধুরী পাড়ার একটি কক্ষের দরজা ভেঙে স্বামী জুবায়ের ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো এবং স্ত্রী মনিসা আক্তার জানালার গ্রিলের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান- তারা দুজন মারা গেছেন।

এসআই আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি মাত্র ২ মাস আগে নিজেদের পছন্দে বিয়ে করেন তারা। জুবায়ের একটি মোটরসাইকেলের গ্যারেজের মালিক ছিলেন। আর তার স্ত্রী গৃহিণী হিসেবেই বাসায় থাকতেন। আমাদের ধারণা, পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। আমরা তাদের পরিবারের সদস্যদের খবর দিয়েছি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।