বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মহাখালী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৪ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পথচারী জহিরুল ইসলাম জানান, গতরাতে মহাখালী ফ্লাইওভারের ওপরে ওই ব্যক্তিকে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখি। আমি ধারণা করছি, কোনো গাড়ির চাপায় পড়ে এই ঘটনাটি ঘটতে পারে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা জানান সে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাতে মহাখালী এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। আমরা সংশ্লিষ্ট থানা পুলিশকে খবর দিয়েছি। তারা প্রযুক্তি সহায়তায় পরিচয় শনাক্ত করবেন। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।