বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

যৌথ বাহিনীর অভিযানে সুনামগঞ্জে উদ্ধার ৭ ভারতীয় বিস্ফোরক

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৩, ২০২৪ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

সেনাবাহিনী ও র‌্যাবের সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযানে ভারতে তৈরি ৭টি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সুনামগঞ্জ থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া সেলের দায়িত্বশীল অফিসার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া সেল জানায়, সেনা বাহিনী ও র‌্যাব -৯ সিপিসি ৩ সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনীর চৌকস টিম নিজস্ব গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর আঞ্চলিক সড়ক সংলগ্ন রাধানগর বাজার পয়েন্টে অভিযান চালায়।

অভিযানে ভারতের নাগপুরের ইয়েনভেরায় তৈরি ৭টিঁ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক যৌথ বাহিনীর সদস্যরা উদ্ধার করেন।

জব্দ তালিকা মূলে আলামত হস্তান্তর পূর্বে র‌্যাবের দায়িত্বশীল অফিসার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের অভিযুক্ত করে সোমবার রাতে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।